ATK Mohunbagan: মাজিয়াকে গোলের মালা, AFC কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে মোহনবাগান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টুর্নামেন্টের মূলপর্বে খেলার ছাড়পত্র পেল মোহনবাগান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাজিয়াকে উড়িয়ে দিল জুয়ান ফেরান্দোর দল। ৫-২ গোলে মাজিয়াকে উড়িয়ে দিল সবুজ-মেরুন। মোহনবাগানের হয়ে দুটি গোল করলেন জনি কাউকো। একটি করে গোল করলেন রয় কৃষ্ণ, শুভাশিস বোস এবং কার্ল ম্যাকহিউ।

আরও পড়ুনঃ চুক্তি মানেনি রাজ্য সরকার, আগামীকাল থেকে অনশনে বসছেন বিমল গুরুং!

এই জয়ের শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের (AFC Cup) ইন্টারজোনাল সেমিফাইনালে চলে গেল মোহনবাগান। টুর্নামেন্টের শুরুতে মোহনবাগান প্রতিপক্ষ গোকুলামের কাছে পরাজিত হয়েছিল। সেই কারণে অনেকটা পিছিয়ে পড়েছিল সবুজ মেরুন জার্সিধারিরা। তারপর বাংলাদেশের বসুন্ধরার বিপক্ষে জয় তুলে নিয়ে লড়াইতে ফেরে তারা। আর আজ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মাজিয়া স্পোর্টস ক্লাবকে উড়িয়ে দিয়ে মোহনবাগান প্রমান করল কেন তারা লম্বা রেশের ঘোড়া।

mmmm 1

নক-আউট পর্বে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হত সবুজ-মেরুনকে। পাশাপশি তাকিয়ে থাকতে হত বাংলাদেশ বসুন্ধরা কিংস এবং গোকুলাম ম্যাচের দিকে। সৌভাগ্যবশত দুটি ম্যাচের ফলাফলই এদিন গিয়েছে মোহনবাগানের পক্ষে। মোহনবাগান জিতেছে বিরাট বড় ব্যবধানে। আর অন্যদিকে বসুন্ধরা কিংস হারিয়ে দিয়েছে গোকুলামকে। ফলে বসুন্ধরার সাথে সমান পয়েন্ট থাকা সত্বেও সেমিফাইনালে চলে গেল সবুজ-মেরুন শিবির।

22 15

এদিন মাজিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রয় কৃষ্ণরা। ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল করেন কাউকো। দ্বিতীয় গোলটিও কাউকোর পা থেকেই আসে। প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু ৪৫ তম মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে দেন মাজিয়ার টানা।

মাজিয়াকে গোলের মালা, AFC কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে মোহনবাগান

মাজিয়াকে গোলের মালা, AFC কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে মোহনবাগান
মাজিয়াকে গোলের মালা, AFC কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে মোহনবাগান

পরে ম্যাচের ৫৬ মিনিটে গোল করে ফের ব্যবধান বাড়ান রয় কৃষ্ণ। মিনিট দু’য়েক বাদেই শুভাশিস বোস গোল করে ব্যবধান ৪-১ করে দেন। ৭১ মিনিটে কার্ল ম্যাকহিউ গোল করে ব্যবধান ৫-১ করে ফেলেন। এরপর টানা ৭৩ মিনিটের মাথায় ফের গোল করে ব্যবধান খানিকটা কমিয়ে ফেলেন। খেলা শেষ হওার পর দেখা যায় মোহনবাগান জয়ী হয়েছে ৫-২ গোলের ব্যবধানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন