ATK Mohun Bagan FC : অবশেষে মোহনবাগান নামের আগে থেকে সরছে এটিকে, খুশি সমর্থকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউর হয়ে ফ্র্যাঞ্চাইজি কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। তাই এবার নিজেদের আওতায় থাকা সমস্ত খেলাধূলাকে এক ছাতার তলায় আনতে নয়া পরিকল্পনা নিয়েছেন এই বিশিষ্ট শিল্পপতি। তাই সেইমতই এবার মোহনবাগান কে নিয়েও নেওয়া হচ্ছে বিশেষ সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, মোহনবাগানের নামের আগে থেকে সরতে চলেছে এটিকে।

আরও পড়ুনঃ SC East Bengal : সুনীলের ব্যাপারে সতর্ক থাকছি, বেঙ্গালুরু বধে নয়া ছক রেনেডির

উল্লেখ্য, বছর দুয়েক আগেই আইএসলের অন্তর্ভুক্তির জন্য এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল এটিকে মোহনবাগান। এরপর থেকে দলীয় সমর্থকদের সঙ্গে ক্লাবের একাধিক বিবাদের পর এটিকের হাত ধরে আইএসএলে অংশ নেয় গঙ্গাপারের ক্লাব। এরপর থেকে যত সময় এগিয়েছে ‘রিমুভ এটিকে’ স্লোগান ও হ্যাশট্যাগ দিয়ে নেটমাধ্যমে ঝড় তুলেছে বাগান সমর্থকরা।

তবে এখানেই শেষ নয়, বাগানের বিশেষ বৈঠকের দিনেও গঙ্গাপারের ক্লাবের সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় অনেক কে। তবে তাঁতে ও কোন সুরাহা না হওয়ায় আইএসএলে প্রিয় দলের ম্যাচ বয়কটের ডাক দেয় একাধিক সক্রিয় গ্রুপ। বলা যায় এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার মুখে সবুজ-মেরুন সমর্থকদের। সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার তরফ থেকে গত মাসে যে বৈঠক ডাকা হয় সেখান থেকেই ঠিক হয়। এবার এটিকের বদলে মোহনবাগানের নামের আগে বসতে চলেছে আরপিএসজির নাম।

অবশেষে মোহনবাগান নামের আগে থেকে সরছে এটিকে, আনন্দিত অনুরাগীরা 

Would Like to Upgrade Mohun Bagan Facilities for ISL Games': ATK Mohun Bagan Owner Sanjiv Goenka
অবশেষে মোহনবাগান নামের আগে থেকে সরছে এটিকে, খুশি সমর্থকরা

জানা গিয়েছে, আগামী বছর থেকে এটিকের বদলে আরপিএসজি নাম নিয়েই আইএসএল খেলতে নামবে মোহনবাগান ব্রিগেড। তাই এবার মোহনবাগানের থেকে এটিকের নাম ওঠা কেবল মাত্র যে সময়ের অপেক্ষা তা কিন্তু বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত