গোয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে হাবাস, কোচের বিরুদ্ধে ক্ষোভের আগুন দানা বাধঁছে লাল-হলুদে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে হাবাস, গোয়াকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার পর বেস ফুরফুরে মেজাজে আন্তোনিও লোপেজ হাবাস। গতবারের লিগসেরাদের হারিয়ে খুশি ও তৃপ্ত তিনি। ম্যাচের একমাত্র গোলদাতা রয় কৃষ্ণর প্রশংসা করে তাঁকে আইএসএলের সেরা বললেন তিনি।বুধবার তারা ১-০ গোলে হারালো এফসি গোয়াকে । এটিকে এমবির হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা ।

আরও পড়ুনঃ কথা দিয়েও তা রাখেননি স্বয়ং মুখ্যমন্ত্রী? ফের আন্দোলনে হবু শিক্ষকরা।

আইএসএলে শেষ দুই ম‍্যাচে জয়ের মুখ দেখতে পায়নি হাবাসের দল। তাই বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ করে মাঠে নামে এটিকে মোহনবাগান। আর সেই লক্ষে হাবাসের দল  সফল। ৬ ম্যাচে ৫ গোল করলেন কৃষ্ণা। তাঁকে নিয়ে বেশ গর্বিত হাবাস বুধবার ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ‘রয় কৃষ্ণ দুর্দান্ত খেলোয়াড়। আমার কাছে আইএসএলে ও-ই সেরা’।

অপর দিকে এস সি ইস্টবেঙ্গলের অন্দরে ক্ষোভের আগুন দানা বাধঁতে শুরু হয়েছে। প্রকাশ্যে ভারতীয় ফুটবলারদের বিরুদ্ধে কোচ রবি ফাউলারের মন্তব্য মেনে নিতে পারছেন না লাল-হলুদের স্বদেশি ফুটবলাররা। তাঁরা অপমানিত বোধ করছেন। এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাইছেন না ফুটবলাররা। এই ঘটনায় ফুটবলারদের মানসিক অবস্থা ভেঙে পড়ছে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের পর ফাউলার বলেছিলেন, ‘ভারতীয় ফুটবলারদের কেউ কখনও কোচিং করায়নি।’

গোয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে হাবাস, হায়দরাবাদ এফসি ম্যাচের পরও স্বদেশি ফুটবলারদের ফের কাঠগড়ায় তুলেছেন তিনি।  বলেছেন, ‘আই লিগের জন্য দল তৈরি হয়েছে। খেলোয়াড়দেরই প্রমাণ করতে হবে তাঁরা আইএসএল খেলার যোগ্য কিনা।’ কিন্তু  ফাউলার যাঁদের কথা বলছেন না সেই  বিদেশী ফুটবলার কী করছেন? অন্যান্য দলের বিদেশিরাই তফাত গড়ে দিচ্ছেন। লাল-হলুদের বিদেশিদের তো ফাউলার নিজে হাতে পছন্দ করে এনেছেন? তাঁদের পারফরমেন্সে খুশি তিনি? এবার সেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর