বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  গতকাল ত্রিপুরার আগরতলায় বিতর্কিত মন্তব্যের জেরে সেখানকার পুলিশের হাতে গ্রেফতার হন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। যা নিয়ে গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা ত্রিপুরা চত্বর। যার প্রভাব আজ এসে পড়ে শহরের বুকে। এসবের মধ্যেই গতকাল রাত থেকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আবেদন জানাতে থাকেন ঘাসফুলের সাংসদরা। প্রথম দিকে তা অমান্য করা হলেও পরবর্তী সময়ে এসে দেখা করতে রাজি হন অমিত শাহ।

আরও পড়ুনঃ নিজের ঢাক নিজে পেটানোর কোনও যুক্তিই হয় না, শাস্ত্রীকে এক হাত নিলেন গম্ভীর

সেইমত আজ বিকেলের দিকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন সৌগত রায় সহ রাজ্যের আরও ১৫ জন তৃণমূল সাংসদ। প্রায় ঘণ্টা খানেক বৈঠক চলে উভয় পক্ষের। জানা গিয়েছে  এই সাক্ষাৎকারে ত্রিপুরার মাটিতে তৃণমূল নেতাদের উপর আক্রমন চলার পাশাপাশি সায়নী ঘোষের গ্রেফতার প্রসঙ্গের ও উল্লেখ করেন তৃণমূলের নেতারা।

সেই পরিপ্রেক্ষিতে অমিত শাহের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এবার থেকে আর কোনরকমের হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরার মাটিতে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি বলেন, ” আমাদের সঙ্গে দেখা করে অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন গতকাল ই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে আমার কথা হয়েছে। প্রয়োজনে আবার ও বলব। ”

বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, বিশেষ বার্তা স্বরাষ্ট্র মন্ত্রীর

বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর
বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর

তবে  হামলা ও সায়নীর আটকের পাশাপাশি শান্তিপূর্ণ ভোটগ্রহনের দাবি তোলেন ঘাসফুলের নেতারা। তবে সে ক্ষেত্রে ও নিশ্চিন্তে থাকার আশ্বাস পেরদান করেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। তবে এই প্রতিশ্রুতি আদৌ কতটা কার্যকরী হয় আকঘন সেদিকেই নজর সকলের।

বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর
বিপ্লব দেবের সঙ্গে কথা বলেছি, তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত