লাভ জিহাদ নিয়ে এবার কড়া আইন আনছে অসম সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Himanta Biswa Sarma: নির্বাচনের সময় আমরা লাভ জিহাদের কথা বলেছিলাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘লাভ জিহাদ’ নিয়ে আমাদের দেশে মাঝে মাঝেই বিভিন্ন ঘটনার কথা শোনা যায়। আর এবার এই লাভ জিহাদ নিয়ে আরো কড়া পদক্ষেপ নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা অনুযায়ী, লাভ জিহাদের ক্ষেত্রে অসম সরকার নতুন আইন আনছেন। এই মামলায় দোষীকে জাবদ জীবন কারাদন্ড দেওয়া হবে।

গত রবিবার গুয়াহাটিতে ছিল রাজ্য বিজেপির এক বৈঠক সেখানেই বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, “নির্বাচনের সময় আমরা লাভ জিহাদের কথা বলেছিলাম। শীঘ্রই এই সংক্রান্ত আইন আনা হবে। এই আইনে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে”। শুধু তাই নয় এরপরে জমি কেনা বেচার ক্ষেত্রেও কোন আইন আনতে চলেছে আসাম সরকার।

এই নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, “আসামে হিন্দু ও মুসলিমরা মধ্যে জমি কেনাবেচা করতে পারবেন কি না সিদ্ধান্ত নিয়েছে অসীম সরকার”। তিনি আরো বলেন, “সরকার এই ধরনের লেনদেনের ক্ষেত্রে বাধা দিতে পারেনা। তবে এই ধরনের লেনদেনের আগে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হবোর”।

অর্থাৎ সরকার অনুমোদন দিলেই একজন হিন্দু মানুষ জমি বিক্রি করতে পারবেন বা একজন মুসলিম হিন্দু মানুষকে জমি বিক্রি করতে পারবেন না। এছাড়াও অসম সরকার সরকারি চাকরির ক্ষেত্রেও নতুন নিয়ম আনছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “আসাম বিধানসভায় শীঘ্রই একটা বিল আসতে চলেছে, যার ফলে অসমের সরকারি চাকরির সুযোগ সুবিধা তারাই পাবেন এই রাজ্যে জন্মগ্রহণ করেছেন”। অসমের মুখ্যমন্ত্রীর হিসেব অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আসামে মুসলিমরা সংখ্যাগুরু হয়ে উঠবেন। তথ্য অনুযায়ী ১০ বছরে মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশ হারে বাড়ছে। অপরদিকে হিন্দু জনসংখ্যা বাড়ছে ১৬ শতাংশ হারে। এই মুহূর্তে ৪০ শতাংশ মুসলিম ধর্মালম্বী মানুষ বসবাস করে অসমে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত