বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে হবে, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল

Bangladesh: দিল্লিকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে লন্ডন যাচ্ছেন শেখ হাসিনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পড়ুয়াদের বিক্ষোভ-আন্দোলন দমন করতে লাঠি-গুলি-হুঙ্কার— প্রায় সব অস্ত্রই ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু শেষরক্ষা হল না। গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হল শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে।

তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। তাঁরা হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই হেলিকপ্টার ল্যান্ড করেছে ত্রিপুরার আগরতলায়। সেখান সেবা বাহিনীর বিমানে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। তবে ভারতের স্মরণ তিনি নেবেন না বলে খবর সূত্রের। সূত্র জানাচ্ছে, দিল্লিকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে লন্ডন যাচ্ছেন শেখ হাসিনা।

আর ওদিকে রাজনৈতিক সংকট কাটাতে নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেখানে অন্যান্য বিদ্বজনদের সঙ্গে রয়েছেন আসিফ নজরুলও।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর তাঁর আরও একটি পরিচয় তিনি এই ছাত্র আন্দোলনের মুখ। আন্দোলনের শুরু থেকেই পড়ুয়াদের পক্ষে জোরাল সওয়াল করেছেন। গত শুক্রবারও তাঁকে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিতে দেখা যায়।

আর তাই এই শিক্ষক আজ সোমবার সব আন্দলকারী ছাত্রদের উদ্দ্যশে জানানা, দেশের পরিস্থিতি যাই হোক না কেন সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। সেই সঙ্গে বাঁচাতে হবে মন্দিরগুলোকেও। কারণ ের আগে দেখা গিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অশান্তি হলেই দেখা যায় ক্ষোভের আগুনে পুড়ছে হিন্দু এলাকা, মন্দির।

বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে হবে, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল

হামলা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। সেরকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য শিক্ষার্থীদের আগাম সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবার দেখার এই শিক্ষকের কথা ও বাংলাদেশের সেনা সরকার সেই দেশের সংখ্যালঘুদের কতটা প্রোটেকশান দিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর