শেষ হয়নি দায়িত্ব, নিখোঁজদের পরিজনদের কাছে পৌঁছে দিতে হবে! জানালেন রেলমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগাচ্ছে বালেশ্বরের বাহানাগা। তবে এখনও পর্যন্ত এই ঘটনার রেশ কাটেনি। এখনও কাটেনি আতঙ্ক! রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি সরানো হয়েছে। নতুন করে শুরু হয়েছে ট্রেন চলাচল। এহেন পরিস্থিতিতে প্রাথমিক ভাবেই পরিষেবা চালু হলেও এখনও দায়িত্ব শেষ হয়নি বলেই জানিয়েছেন রেলমন্ত্রীর।

আরও পড়ুন: Coromandel Express: কাটেনি আতঙ্ক! হাসপাতালে ভর্তি করমণ্ডলের দুই চালক, এখন কেমন আছেন তাঁরা?

সাংবাদিক সম্মেলন করার সময় কান্নায় গলা ভারী হয়ে যায় রেলমন্ত্রীর! রীতিমত কান্নায় গলা ভারী রেলমন্ত্রী বলেন, “এখনই সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়নি। যতক্ষণ না পর্যন্ত এই দুর্ঘটনার নিখোঁজদেরকে তাঁদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে, ততক্ষণ কাজ চলবে।” অন্যদিকে, এদিন ট্রেন চলাচল শুরু হওয়ার সময় হাতজোড় করে ঈশ্বরকে প্রণাম জানান রেলমন্ত্রী। এখনও পর্যন্ত শেষ খবর অনুযায়ী, প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। এদের মধ্যে ৬২ জন বাংলার মানুষ। এছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হাজার জনেরও বেশি।

শেষ হয়নি দায়িত্ব, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় গলা ভারী রেলমন্ত্রীর
শেষ হয়নি দায়িত্ব, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় গলা ভারী রেলমন্ত্রীর

অন্যদিকে, এখনও পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় শনাক্ত করা হয়েছে ১৫১টি দেহ। এপ্রসঙ্গে ওড়িশার মুখ্যসচিব এ দিন জানান, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ২৭৫জনের মধ্যে ১৫১ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর মৃতদের গুলিকে যাবতীয় নিয়ম মেনে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। দেহ নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে শববাহী গাড়ির ব্যবস্থাও করা হবে। এদিকে, করমণ্ডল বিপর্যয়কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল।

শেষ হয়নি দায়িত্ব, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় গলা ভারী রেলমন্ত্রীর

প্রসঙ্গত, করমণ্ডলে প্রায় কয়েক হাজার যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ওড়িশার হাসপাতালে ভর্তি ১১০০-রও বেশি যাত্রী। সঙ্কটজনক অবস্থায় রয়েছেন অনেকেই। অন্যদিকে, যাদের পরিবারের লোকজনেরা ওই এক্সপ্রেসে ছিলেন, তাদের খোঁজ চালাচ্ছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে রেল দুর্ঘটনায় আহতদের খোঁজ পেতেই ওড়িশা সরকারের তরফে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, আজ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করলেন যে, বালেশ্বরের দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন যারা, তাদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শেষ হয়নি দায়িত্ব, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় গলা ভারী রেলমন্ত্রীর

শেষ হয়নি দায়িত্ব, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় গলা ভারী রেলমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত