R Ashwin: কপিলের ৪৩৪ টেস্ট উইকেটের কীর্তিতে থাবা বসালেন অশ্বিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টা আগেই ব্যাট হাতে কপিলের ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এবার রবিচন্দ্রন অশ্বিন থাবা বসালেন কপিলের ৪৩৪ টেস্ট উইকেটের কীর্তিতে। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথম টেস্টের দ্বিতীয় দিনে পাথুম নিশঙ্কাকে আউট করে ৪৩৪তম উইকেট তুলে নেন দক্ষিণী স্পিনার।

আরও পড়ুনঃ বয়সটা শুধু সংখ্যা মাত্র, ফের তা প্রমাণ করে, পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের

সেই সঙ্গে সর্বোচ্চ ভারতীয় টেস্ট উইকেট শিকারিদের তালিকায় কপিল দেবের সঙ্গে একাসনে বসে পড়েন অশ্বিন। প্রথম ইনিংসে জোড়া উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন। ৪৩৫ তম শিকার হিসেবে অশ্বিন প্যাভেলিয়ানে ফেরালেন ধনঞ্জয় ডিসিলভাকে।

কপিলের ৪৩৪ টেস্ট উইকেটের কীর্তিতে থাবা বসালেন অশ্বিন।

বর্তমানে ভারতের সব থেকে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে অশ্বিন। ৬১৯টি উইকেট নিয়ে একনম্বরে অনিল কুম্বলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারে ৪৩৪তম উইকেট নিয়েছিলেন কপিল দেব। সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁকে টপকে গেলেন রবিচন্দ্র অশ্বিন

কপিলের ৪৩৪ টেস্ট উইকেটের কীর্তিতে থাবা বসালেন অশ্বিন।

অপর দিকে কপিলকে টপকে অশ্বিন এখন বিশ্বের নবম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। ভারতের দ্বিতীয়। বিশ্বে তাঁর আগে অষ্টম স্থানে রয়েছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের ঝুলিতে টেস্ট উইকেট সংখ্যা ৪৩৯। তাঁকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই ছাড়িয়ে যেতে পারেন অশ্বিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত