নজরবন্দি ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে কি ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ খেলতে দেখা যাবে? অনেক প্রাক্তন ক্রিকেটারই কিন্তু তাঁকে বিশ্বকাপের টিমে দেখতে পাচ্ছেন না। কিন্তু কি ভাবছে বোর্ডের নির্বাচন কমিটি? এশিয়া কাপের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি।
আরও পড়ুন: হার্দিক নয়, বুমরা হতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সহ অধিনায়ক!
শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের ফিটনেস নিয়ে প্রবল ধোঁয়াশা রয়েছে। একইসঙ্গে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের বোলিং কম্বিনেশন কেমন হতে পারে সেদিকেও নজর সকলের। পারফরম্যান্সের নিরিখে কুলদীপ যাদবের এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে উপস্থিতি পাকা বলেই ধরে নেওয়া হচ্ছে।

এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা চান দলে একজন অফ স্পিনার থাকুক। ফলে এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে অশ্বিনের নাম ঘোরাফেরা করছে। অশ্বিন প্রায় ২০ মাস ধরে ওডিআই টিমের বাইরে। ওডিআইতে ১৫১ উইকেটের মালিক অশ্বিন ব্যাট হাতেও বেশ স্বচ্ছন্দ।

তবে বিশ্বকাপের দলে থাকা নিয়ে স্বয়ং অশ্বিনের ভাবনা কী? আপনি কী বিশ্বকাপ দলে জায়গা পাবেন? এমনি এক প্রশ্নের উত্তরে তারকা অফস্পিনার জানান, “আমি এভাবে কোনও জিনিস নিয়ে ভাবি না, কারণ দলগঠন তৈরি করাটা আমার কাজ নয়।
বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া নিয়ে এবার নিজের মতামত জানালেন অশ্বিন, কী বললেন অফস্পিনার?

আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি যেটা আমার হাতে নেই সেসব নিয়ে আমি ভাবব না। আমি জীবন ও ক্রিকেট নিয়ে বর্তমানে ভাল জায়গায় আছি এবং আমি নেগেটিভিটিকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করছি।“



