কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা বাড়ছে, বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

গত বুধবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিয়ালকে তলব করে ইডি। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে পাঁচ বার আপ প্রধানকে ডেকে পাঠানো হয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ষষ্ঠবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এরইমধ্যে বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। শনিবার এনিয়ে আলোচনা হবে বলে খবর।

কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা বাড়ছে, বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: বিতর্কের আবহে বঙ্গসফরে মোদী-শাহ, লোকসভার প্রচার শুরু বিজেপির?

গত বুধবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিয়ালকে তলব করে ইডি। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে পাঁচ বার আপ প্রধানকে ডেকে পাঠানো হয়েছিল। প্রত্যেক বার হাজিরা এড়ানোয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে সমন পাঠিয়ে শনিবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তবে আস্থা ভোটের কারণ দেখিয়ে এদিন ভার্চুয়ালি হাজিরা দেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা বাড়ছে, বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব মুখ্যমন্ত্রীর
কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা বাড়ছে, বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব পেশ করে অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘আপের দুজন বিধায়ক তাঁর কাছে অভিযোগ করেছিল, দলীয় প্রতিনিধিদের বিজেপির তরফে টাকার প্রস্তাব দেওয়া হবে। ওঁদের বলা হয়েছে ২১ আপ বিধায়ক ইতিমধ্যেই দল ছাড়তে রাজি হয়েছে। বাকিরাও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা দলের বিধায়কদের ২৫ কোটি টাকার টোপ দিয়েছেন।’ দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপের বিধায়করা (AAP MLA) বিজেপির প্রস্তাবে সায় দেননি। পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখা যায় ২১ জন নয় ৭ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। ওরা এবার লোটাস অপারেশন চালাতে চাইছে। আপ সুপ্রিমোর বিস্ফোরক অভিযোগ, ‘বিজেপি জানে তারা নির্বাচনে জিততে পারবে না। ওদের লক্ষ্য দিল্লিতে সরকার ফেলে দেওয়া।’

কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা বাড়ছে, বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কেজরিওয়ালের গ্রেফতারির জল্পনা বাড়ছে, বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Scam) পাঁচবার ইডির হাজিরা এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর গ্রেফতারির জল্পনা বাড়ছে। দিল্লির মুখ্যমন্ত্রী ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ এনে হাজিরা দেননি। আগামী সোমবার ষষ্ঠবার হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এইবার হাজিরা এড়ালে ইডি কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারীরা। এরইমধ্যে মুখ্যমন্ত্রীর আস্থা ভোটের প্রস্তাবকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর