নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এই মামলায় তাঁকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট। কিন্তু এরপরও চুপ করে নেই কেজরিওয়াল। আবারও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
আরও পড়ুন: TMC Leader Death: তৃণমূল নেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, মানসিক চাপে আত্মহত্যা?
আম আদমি পার্টির সুপ্রিমো বলেন, “একজন প্রধানমন্ত্রীর শিক্ষিত হওয়া প্রয়োজন কারণ তাঁকে একইদিনে অনেক সিদ্ধান্ত নিতে হয়। নোটবন্দী একটি ব্যর্থ সিদ্ধান্ত। এর ফলে দেশ এক বছর পিছনে চলে গিয়েছে। জিএসটি বিষয়টি ভালো কিন্তু যেভাবে তা শুরু করা হল এটি আর্থিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। শিক্ষিত প্রধানমন্ত্রী হলে সঠিকভাবে করতে পারত।

জরিমানার পরেও চুপ নয়, পাল্টা জবাব কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল ২০১৬ সালে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে একটি আরটিআই করেন। জাতীয় কমিশন এই আরটিআইয়ের প্রেক্ষিতে মোদীর ডিগ্রি প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু গুজরাট বিশ্ববিদ্যালয় এই নির্দেশ আইনবিরুদ্ধ দাবি করে ডিগ্রি প্রকাশে আপত্তি জানায়।

এরপর গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন আপ সুপ্রিমো। তবে হাইকোর্ট পাল্টা কেজরিওয়ালকেই ২৫ হাজার টাকার জরিমানা করে এবং আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে এই টাকা জমা দিতে হবে।



