TMC Leader Death: তৃণমূল নেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, মানসিক চাপে আত্মহত্যা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেত্রী ও তাঁর স্বামীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জলপাইগুড়িতে নিজের বাড়ি থেকেই দুজনকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: Gangster Lawrence Bishnoi: সলমনের পর এবার সঞ্জয় রাউত, AK47 দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হবে, হুমকি গ্যাংস্টার লরেন্সের

জানা গিয়েছে, অপর্ণা ভট্টাচার্য জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান। তাঁর স্বামী সুবোধ ভট্টাচার্য। এদিন সকালে স্থানীয় বাসিন্দা এবং আত্মীয়রাই দুজনকে উদ্ধার করে। মৃতার ভাই জানিয়েছেন, ঘরের মেঝেতে পড়েছিলেন সুবোধ ভট্টাচার্য এবং বিছানায় পড়েছিলেন অপর্ণা ভট্টাচার্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারান সুবোধবাবু এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তৃণমূল নেত্রীর। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

1600x960 669107 trinamool
তৃণমূল নেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, মৃত্যু হয়েছে স্বামীরও

তৃণমূল নেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, মৃত্যু হয়েছে স্বামীরও

death iStock 1
তৃণমূল নেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, মৃত্যু হয়েছে স্বামীরও

পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন দুজনে। পরিবারের তরফে জানা গিয়েছে, গত বছরের শেষের দিকেই দম্পতির মেয়ের বিয়ে হয়। কিন্তু হঠাৎ কোনও কারণে মেয়েকে বাড়ি নিয়ে আসেন অপর্ণা ভট্টাচার্য। এরপর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি।

1606257026 5fbd8982f2c73 jalpaiguri municipality

২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত জলপাইগুড়ি পুরসভার ফরোয়ার্ড ব্লকের হয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অপর্ণা ভট্টাচার্য। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর স্বামী নিজে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও সম্পর্কে তিনি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর