Gangster Lawrence Bishnoi: সলমনের পর এবার সঞ্জয় রাউত, AK47 দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হবে, হুমকি গ্যাংস্টার লরেন্সের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সলমনের পর এবার সঞ্জয় রাউত। শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরের সাংসদকে প্রাণনাশের হুমকি দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ে। শুক্রবার রাতেই মেসেজ করে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানালেন খোদ সাংসদই।

আরও পড়ুনঃ “ইচ্ছাকৃতভাবে শিবপুরে গণ্ডগোল পাকানো হয়েছে”, তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ

10

তিনি ইতিমধ্যেই মুম্বই পুলিশকে এই বিষয়টি জানিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে রাউত জানিয়েছেন, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে শুক্রবার রাতেই তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। ইতিমধ্যেই পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

12

সূত্রের খবর, কী ভাবে রাউতকে খুন করা হবে, হুমকি মেসেজে তাও স্পষ্ট করা হয়েছে। রাজধানী দিল্লিতে AK-47 অ্যাসল্ট রাইফেলের গুলিতে তাঁর বুক ঝাঁঝরা করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার মতো করে খুন করা হবে সঞ্জয় রাউতকে।

সলমনের পর এবার সঞ্জয় রাউত, AK47 দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হবে, হুমকি গ্যাংস্টার লরেন্সের

11

প্রসঙ্গত, কয়েকদিন আগেই জেলে বসে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সেখানে সলমান খানকে হত্যার হুমকি দেয় সে।শুধু তাই নয়, সেই মেসেজে বলিউডের ভাইজান সলমন খানের মৃত্যুরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মেসেজে উল্লেখ করা হয়েছে, “সলমন আর তোকে ঠিক করে রাখা হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন