নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ১৪ টি জায়গায় অভিযান চালাল ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২২ কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হতেই অর্পিতাকে হেফাজতে নেয় ইডি। এবার জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুনঃ Banga Bibhusan: বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন! জানানো হল পরিবারের তরফে
ইডি সূত্রে খবর, অর্পিতার বিরুদ্ধে তদন্তে নেমে তিনটি সংস্থা হাতে পাওয়া গেছে। এর মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং, একটি ট্রেডিং এবং তৃতীয় এন্টারটেইনমেন্ট মূলক সংস্থা। ওই সংস্থাগুলির ডিরেক্টর পদে রয়েছে অর্পিতা। তিনটি ভুয়ো সংস্থা চালাতেন অর্পিতা। এর মধ্যে একটি রয়েছে ডায়মণ্ড সিটি ঠিকানায়, একটি বেলঘড়িয়ায় শেষটি রয়েছে রাজডাঙার ঠিকানায়। ইডির অনুমান, এই সংস্থাগুলিকে কাজে লাগিয়ে টাকা সরানো হত।

এমনিতেই অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের নেল আর্টে বারবার যেতেন অর্পিতা এমনটা জানা গেছে।
বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে পৈতৃক বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস।
তিনটি ভুয়ো সংস্থা চালাতেন অর্পিতা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, রবিবার ব্যাঙ্কশাল আদালতে ইডির তরফে জানানো হয় অর্পিতার বাড়ি থেকে মোট ২১ কোটি ৯০ লক্ষ টাকা মিলেছে। এর পাশাপাশি বেশ কিছু বেনামি দলিলও অর্পিতার বাড়িতে পাওয়া গিয়েছে বলে ইডির তরফে জানানো হয় আদালতে। তাঁকে একদিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।



