Terror attack in Jammu Kashmir: ফের কাশ্মীরে সেনা ট্রাকে জঙ্গি হানা, গুলির লড়াইয়ে প্রাণ গেল কত জনের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের কাশ্মীরে সেনা ট্রাকে জঙ্গি হানা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, পুঞ্চের সুরানকোটে ডেরা কি গোলি জঙ্গল এলাকা দিয়ে সেনা ট্রাক যাওয়ার সময় তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধনে বিরোধীদের ঢালাও আমন্ত্রণ, তালিকায় কে কে?

প্রসঙ্গত, এক মাসের মধ্যেই পুঞ্চ জেলা সংলগ্ন এলাকায় দু’বার জঙ্গি হামলা হল। এর আগেই আবার গত মাসে রাজৌরির কালাকোটে জঙ্গি দমন অভিযনে নেমে প্রাণ হারান সেনাবাহিনীর দুই ক্যাপ্টেন। একটা কথা সত্যি যে, গত কয়েক বছরে এই অঞ্চলটি সন্ত্রাসীদের আড্ডাস্থল এবং সেনাবাহিনীর উপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।

ফের কাশ্মীরে সেনা ট্রাকে জঙ্গি হানা, গুলির লড়াইয়ে প্রাণ গেল কত জনের?

ফের কাশ্মীরে সেনা ট্রাকে জঙ্গি হানা, গুলির লড়াইয়ে প্রাণ গেল কত জনের?

চলতি বছর এপ্রিল এবং মে মাসে, রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়। এই অঞ্চলটি ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত কিন্তু সন্ত্রাসবাদ মুক্ত অঞ্চল হিসাবে পরিচিত ছিল। কিন্তু তারপর থেকেই ঘন ঘন সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করে। গত দুই বছরে এই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন।

ফের কাশ্মীরে সেনা ট্রাকে জঙ্গি হানা, গুলির লড়াইয়ে প্রাণ গেল কত জনের?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত