মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে ‘বায়না’ কমছেই না অর্জুনের!

Arjun Singh: অর্জুন বললেন, “তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি আমি। এটা মনে করছি। তার প্রমাণও পেয়ে গিয়েছি। তবে ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড।”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবারের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে নেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের নাম। ব্যারাকপুর কেন্দ্রে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। এরপর থেকেই বেসুরো অর্জুন সিংহ। জল্পনা ফের একবার বিজেপিতে যোগ দিতে পারেন অর্জুন!

আরও পড়ুন: বারাসাতে বড় চমক বিজেপির, প্রার্থী হতে পারেন কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল! #EXCLUSIVE

ঠিক এরকমই, ২০১৯ সালে লোকসভার টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ। ভোটে পদ্ম প্রতীকে লড়ে জিতেও যান তিনি। যদিও এরপর মত বদলান অর্জুন এবং ফিরে আসেন প্রাক্তন দল তৃণমূলেই। যদিও আসন্ন লোকসভায় সেই অর্জুনকেই টিকিট না দিয়ে পার্থ ভৌমিককে টিকিট দিল তৃণমূল। আর এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন তিনি।

মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে 'বায়না' কমছেই না অর্জুনের!
মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে ‘বায়না’ কমছেই না অর্জুনের!

প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের টিকিট দেওয়া হয়নি তাঁদের জন্য অন্য ব্যবস্থা থাকছে। অর্থাৎ, কাউকে কাউকে বিধায়ক করা হতে পারে বা দলের সাংগঠনিক স্তরের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পরেই অর্জুন বলেন, “আমি আশা করেই তৃণমূলেই ফিরেছিলাম। আমাকে ব্যারাকপুরের বাইরে দাঁড়াতে বলা হয় কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়।”

মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে 'বায়না' কমছেই না অর্জুনের!

মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে ‘বায়না’ কমছেই না অর্জুনের!

পাশাপাশি তিনি আরও বলেন, “তৃণমূলে ফিরে ভুল হয়েছে। আমি মন্ত্রিত্ব চাই না। সাংসদ ছিলাম সেটাই থাকতে চাই। এখন, ললিপপ দেওয়া হচ্ছে! কি হবে মন্ত্রি হয়ে।” অন্যদিকে, রাতারাতি নিজের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফের নরেন্দ্র মোদীর ছবি এনেছেন অর্জুন। অনেকেই বলছেন, অর্জুনের বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা।

মন্ত্রিত্ব নয় সাংসদ পদ চাই, ভোটের মুখে 'বায়না' কমছেই না অর্জুনের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন