নজরবন্দি ব্যুরোঃ ভাটপাড়ায় অশান্তি রোজকার, বোমাবাজি। এবার তার জেরেই নিরাপত্তা আরও বাড়ানো হল বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। গত কয়েকমাসে একাধিক বার অশান্তির কারণে শিরোনামে এসেছে অর্জুন গড়। দিন কয়েক আগে তা পৌঁছায় চরম পর্যায়ে।
আরও পড়ুনঃ আদালতে খারিজ স্থগিতাদেশের আর্জি, আজ থেকেই শুরু দুয়ারে রেশন ট্রায়াল


আচমকা বিজেপি সাংসদের বাড়ির অদূরে বোমাবাজি ঘটে। ৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যার মধ্যে একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অন্য বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের দেড় ফুট দূরত্বের মধ্যে ফাটে।

বিজেপির দাবি অর্জুন সিং-কে কে খুনের চেষ্টা হয়েছে, আর এসব হচ্ছে শাসক দলের অঙ্গুলি হেলনেই। ৮ তারিখের ঘটনায় একপ্রকার নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্জুন সিং-এর বাড়ির অদূরের বোমাবাজির কারণে NIA তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাতেও থেমে থাকেনি ভাটপাড়ার অশান্তি।


ভাটপাড়ায় অশান্তি রোজকার, অর্জুন বলয় সুরক্ষিত রাখতে বাড়ল নিরাপত্তা।

মঙ্গলবার অর্থাৎ গতকাল সকাল ৯ টা নাগাদ ফের বোমা বর্ষণ হয় বিজেপি সাংসদের বাড়ির কাছেই, মজদুর ভবনের পিছনে প্রায় ২০০ মিটার দূরের ফাঁকা জমিতে। অভিযোগ গতকাল রাতেও চলে বোমাবাজি, অস্ত্রহাতে দুষ্কৃতিরা দাপিয়ে বেড়াচ্ছে পাড়া। ঘটনায় আহত দু’জন ভর্তি ভাটপাড়া স্টেট হাসপাতালে।
স্থানীয়রা বলছে ভাটপাড়ায় অশান্তি রোজকার, তার জেরেই এবার বাড়ান হল বিজেপি সাংসদের নিরাপত্তা। এতদিন Y ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। এবার তার বদলে Z ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গে অরজুন সিং জানিয়েছেন, “এলাকায় লাগাতার অশান্তির জেরে বাড়ল নিরাপত্তা।”







