বড় ধাক্কা লাল হলুদের, করোনা আক্রান্ত অরিন্দম ভট্টাচার্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন কয়েক আগেই হাবাসের সবুজ-মেরুন ব্রিগেড ছেড়ে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলে সই করেছিলেন অরিন্দম ভট্টাচার্য। যা নিয়ে সংবাদ শিরোনামে একাধিকবার উঠে এসেছিল লাল হলুদ। কিন্তু এবার বড় ধাক্কা লাল হলুদের, করোনা আক্রান্ত হলেন এই বাঙালি গোলরক্ষক।

আর পড়ুনঃ ফিফা গেমসে নয়া চমক, আনা হল মোহন-ইস্ট কে!

উল্লেখ্য, মাস কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অরিন্দমের মা তবে শেষ রক্ষা হয়নি। আর এবার এই তৃতীয় ওয়েভের দৌড় গোড়ায় এসে করোনা আক্রান্ত হলেন গতবারের এই গোল্ডেন গ্লাভস উইনার। তবে এখনো পর্যন্ত চিন্তার কোনো কিছু না দেখা গেলেও নিরাপত্তার স্বার্থে নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন তিনি।

গতবারের আইএসএলে অনবদ্য পারফরম্যান্সের দরুন সকলের মন জিতে নিয়েছিলেন এই বাঙালি গোলরক্ষক তারজন্য টুর্নামেন্টের সেরা গোল রক্ষকের তকমা পান তিনি। তাই এই গোলরক্ষক কেই পাখির চোখ করে দল গোছাতে শুরু করেছিল টুর্নামেন্টের একাধিক ফ্রাঞ্চাইজি।

বড় ধাক্কা লাল হলুদের, করোনা আক্রান্ত অরিন্দম ভট্টাচার্য

বড় ধাক্কা লাল-হলুদের

তাদের মধ্যে ছিল কেরলা ব্লাস্টারস ও মুম্বাই সিটি এফসির মত তাবড় তাবড় দল। শোনা গিয়েছিল প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি নাকি দিয়েছিল রনবীর কাপুরের মুম্বাই। কিন্তু শেষ পর্যন্ত মত বদলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা সেরে লাল-হলুদের জার্সিতে ই মরশুম শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। যা নিয়ে উচ্ছ্বসিত ছিল লাল-হলুদ সমর্থকেরা কিন্তু তাঁর করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসতে ই চিন্তার ভাঁজ দেখা সমর্থকদের কপালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন