মায়ের নামে স্কুল গড়ার স্বপ্ন অরিজিতের, জমি দেবেন মুখ্যমন্ত্রী!

কোর্স শুরু করার ব্যাপারে প্রভিশনাল অ্যাফিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে নভেম্বর মাসে। আর এর জন্য কেন্দ্রের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর অরিজিত সিং কি কি পদক্ষেপ গ্রহণ করেন তার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউড তথা বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিত সিং। সম্প্রতি বহরমপুরের প্রশাসনিক সভা অরিজিত সিংকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অরিজিৎ অনেক ভালো গান করে। ওর জন্য জমির অনুমোদন দিয়ে দিয়েছি। ও স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে। ওকে আগাম অভিনন্দন জানাচ্ছি।’

মায়ের নামে স্কুল গড়ার স্বপ্ন অরিজিতের, জমি দেবেন মুখ্যমন্ত্রী!

আরও পড়ুন : বাজেটে লাক্ষাদ্বীপের জন্য বরাদ্দ ঘোষণা, আর কি বললেন নির্মলা সীতারমন!

অবশ্য এই ঘোষণার পর থেকেই জল্পনা হচ্ছে, কোথায় গড়ে উঠবে মুর্শিদাবাদের স্কুল। তবে এই প্রসঙ্গে জেলা প্রশাসন অবশ্য সঠিক কোন তথ্য দিতে পারেনি। বেশ কয়েকদিন আগে একটি কনসার্টে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে মুর্শিদাবাদে স্কুল গড়ার স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন,

মায়ের নামে স্কুল গড়ার স্বপ্ন অরিজিতের, জমি দেবেন মুখ্যমন্ত্রী!

“আমি স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। চ্যারিটি বিগনস অ্যাট হোম। আমি মুর্শিদাবাদে মায়ের নামে একটি স্কুল তৈরি করতে চাই, যেখানে সমস্ত সুযোগ সুবিধা থাকবে।” জেলা প্রশাসন সূত্রে খবর, জিয়াগঞ্জে ওমরপুর এলাকায় জমি দেওয়া হতে পারে। জিয়াগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে মেডিক্যাল কলেজ তৈরির জন্য মিয়াপুর এলাকায় জমি দিয়েছে রাজ্য সরকার।

মায়ের নামে স্কুল গড়ার স্বপ্ন অরিজিতের, জমি দেবেন মুখ্যমন্ত্রী!
মায়ের নামে স্কুল গড়ার স্বপ্ন অরিজিতের, জমি দেবেন মুখ্যমন্ত্রী!

মায়ের নামে স্কুল গড়ার স্বপ্ন অরিজিতের, জমি দেবেন মুখ্যমন্ত্রী!

মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফে বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কোর্স শুরু করার ব্যাপারে প্রভিশনাল অ্যাফিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে নভেম্বর মাসে। আর এর জন্য কেন্দ্রের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর অরিজিত সিং কি কি পদক্ষেপ গ্রহণ করেন তার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত