প্রেমের সম্পর্ক, এক চিরন্তন সম্পর্ক। প্রেম মানুষের জীবনে এক বা একাধিকবার আসতে পারে। কিন্তু এখনকার প্রেমের সম্পর্কগুলি অনেকটাই অঘভীর হয়ে উঠেছে। আসলে পাল্টে গিয়েছে সমাজ। পাল্টে গিয়েছে মানুষের মানসিকতা। তাই অনেকের প্রেম টিকছে না। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান। প্রেমের সম্পর্কে আছেন অথচ কিছুদিন অন্তরী সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে চলছে অশান্তি। কোন কিছু কথাতেই তৈরি হচ্ছে মনোমালিন্য। কিন্তু আপনি ভেবে পাচ্ছেন না আপনি কি ভুল করেছেন। আর সেই ভুল খুঁজতে গিয়ে মাথার চুল ছিড়ে ফেলছেন।
আপনার স্বাভাবিক জীবন অস্থির হয়ে উঠেছে। অফিস বা ব্যবসার কাজে এর প্রভাব পড়ছে। কিন্তু কোনভাবেই বুঝে উঠতে পারছেন না আপনি কি দোষ করেছেন বা কি ভুল করেছেন। প্রেমিকা আপনার প্রতি রেগে আছে। তার সঙ্গে সম্পর্কের অবনতি কেন হচ্ছে বুঝে কুল কিনারা পাচ্ছেন না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে ঘটে। ফলে সমাধান সূত্র খুঁজে পাওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে দুটি মানুষের মিষ্টি মধুর সম্পর্ক।
মনোবিদদের মতে কোন পুরুষের এই পাঁচটি ভুলের কারণে তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে। অর্থাৎ এই ভুলগুলি আপনাকে আপনার সঙ্গিনীর কাছে আকর্ষণহীন করে তুলেছে। আসুন এবার আলোচনা করি এই পাঁচটি ভুল কি।
মতামতের গুরুত্ব না দেওয়া : রোজকার জীবনে আমাদের নানান ঘটনা ঘটে। সেই সব ঘটনা দিনের শেষে সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া কোন অপরাধ নয়। কিন্তু পুরুষ সঙ্গী যদি সঙ্গিনীর মতামতকে গুরুত্ব না দেন বা অবহেলা করেন বা তার বক্তব্য অনুভব না করেন তবে আপনার সঙ্গিনীর মনেই হতে পারে যে তিনি বড় একা। এবং তার কথার কোন গুরুত্বই আপনার কাছে নেই।
আবেগের অভাব : মহিলারা সবসময় একজন পুরুষের কাছে আশ্রয় খোঁজে। সে হতে পারে তার প্রেমিক হতে পারে তার স্বামী। কোন প্রতিকূল পরিস্থিতিতে কোন মহিলা পুরুষ সঙ্গীত আশ্রয় চান। ঠিক সেই সময়ই যদি আপনি আপনার সঙ্গিনীর পাশে না থাকতে পারেন তবে সম্পর্কের শিথিলতা আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা একাধিক বার ঘটলে মানসিকভাবে পুরুষ সঙ্গী থেকে দূরে চলে যান নারীরা।
সঙ্গীকে দমিয়ে রাখার চেষ্টা : যদি কোন পুরুষ সঙ্গী নিজেকে তার সঙ্গিনীর সামনে সবসময় বড় দেখান, এবং তাকে গুরুত্ব না দেন তাহলে মহিলারা পুরুষের উপর আগ্রহরণ। এই কারণেও প্রেমের সম্পর্ক নষ্ট হয়।
সাফল্যের সময় নিরাপত্তাহীনতা : যেকোনো সম্পর্ককেই এগিয়ে নিয়ে যেতে গেলে একে অপরের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলতে হয়। একে অপরের সাফল্যে খুশি থাকতে হয়। কিন্তু পুরুষ সঙ্গী যদি সঙ্গিনীর সাফল্যে খুশি না হন তবে পুরুষ সঙ্গীর প্রতি আগ্রহ হারাম মহিলারা।
আবেগের ধারাবাহিকতা না থাকা : আজ আপনি আবেগে গলে পড়লেন। ভালো ভালো কথা বললেন। পরের দিনই কোন কথার গুরুত্বই দিলেন না। তারপরের দিন দুর্ব্যবহার করলেন। নিজের সবচেয়ে প্রিয় মানুষটির এমন স্বভাব মহিলারা একেবারেই পছন্দ করেন না। তাই সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে পুরুষদের অবশ্যই আবেগহীন বা মাঝে মাঝে আবেগ দেখালে হবে না। সঠিক মাপে আপনার সঙ্গি কে আবেগ দেখান।
আপনি আপনার সঙ্গিনীর কাছে আকর্ষণ হারাচ্ছেন? এই ৫ ভুল করছেন না তো
পুরুষের বেপরোয়া ভাবো সবসময়ই মহিলারা পছন্দ করেন না। তবে সব পুরুষের ক্ষেত্রেই উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও আরো অনেক সমস্যা থাকতে পারে। আর সেগুলি অবশ্যই একান্ত ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভরশীল। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন পুরুষকে অনেক বেশি সুশীল এবং আবেগের সদ্ব্যবহার করতে হবে।



