নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী অনুষ্কা শর্মা বলিউডের বিখ্যাত সেলেবদের মধ্যে অন্যতম একজন। তার উপরে তিনি আবার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। অনুষ্কা নিজে একজন পাঞ্জাবি, বিয়েও করেছেন পাঞ্জাবি ছেলেকেই। সিনেমা জগতে পা রাখার পর থেকেই নিজের শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন অভিনেত্রী। তাঁর ওপর তিনি এখন বলিউডে একজন সফল অভিনেত্রী।
আরও পড়ুনঃ সত্যজিতের ‘তারিণী খুড়ো’ এবার বলিউডে, মুখ্য চরিত্রে পরেশ রাওয়াল


ভামিকার জন্মের পর পুরনো ফিগার ফিরিয়ে আনতে খুব বেশী সময় লাগেনি অভিনেত্রীর। এর মাঝে হঠাৎই ডায়েট চার্ট ছেড়ে পান্তা ভাত খেতে দেখা গেল অনুষ্কাকে। তাঁর ডায়েট চার্টে এই রদবদলের পেছনে ঠিক কী কারণ রয়েছে?

গরমের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাঙ্গালীদের প্রিয় খাবারের তালিকায় সংযোজন হয় পান্তা ভাতের। শরীর ঠান্ডা রাখতে পান্তাভাতের জুড়ি মেলা ভার। আর সেই রহস্য জানতে পেরেই হয়তো ডায়েটের তোয়াক্কা না করে পান্তা ভাতে মজেছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন খাবারের ছবিও। ছবিতে দেখা গিয়েছে, পান্তা ভাত, আলু চোখা, বেগুন ভাজা, বড়া, কাঁচা পেঁয়াজ ও কাঁচালঙ্কা নিয়ে খাবারের থালা সাজিয়ে বসেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘পান্তা ভাত’।
বিশেষত গরমকালে ভাতের মধ্যে জল দিয়ে তা রেখে দেওয়া হয় ঘণ্টার পর ঘণ্টা। তাতেই তৈরি হয়ে যায় পান্তা ভাত। আলু চোখা, বিভিন্ন রকমের ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচালঙ্কা এবং কাঁচা সরষে তেল সহযোগে পান্তা ভাতের স্বাদ বাঙালির কাছে যেন অমৃতসম। অভিনেত্রী অনুষ্কা শর্মাও এবার সেই স্বাদ ভক্ষণ করেছেন। তবে তাঁর সঙ্গে বিরাট কোহলিও পান্তা ভাত চেখে দেখেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।


এই প্রসঙ্গে উল্লেখ্য, ইতিমধ্যেই অনুষ্কা শর্মা তাঁর আগামী ছবির ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। এমনকি সেই ছবির এক ঝলক দর্শকদের সামনে এসেছে। জানা গিয়েছে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি। গতানুগতিক চরিত্র ছেড়ে এবার ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে।
চাকদহের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝুলন গোস্বামী কিভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে উঠলেন সেই গল্প নিতান্তই সিনেমার থেকে কম কিছু নয়। আর সেই গল্প অবলম্বনেই মুক্তি পেতে চলেছে ‘চাকদহ এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর চরিত্রেই অভিনয় করবেন অনুষ্কা শর্মা।
বাঙালির পান্তা ভাতে মজেছেন অনুষ্কা শর্মা, হঠাৎ এই চমকের কারন কি?

জানা গিয়েছে, ছবিটির শুটিং হবে বিশ্বের ৪ টি শীর্ষ স্টেডিয়ামে। সেখানে প্রফেশনাল ক্রিকেটার রূপেই ব্যাট বল হাতে ২২ গজে দেখা যাবে অনুষ্কাকে। বাঙালি ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করতে বাঙালি হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টার কোনও ত্রুটিই রাখছেন না বিরাট-পত্নী। এরই মাঝে পান্তাভাত খেয়ে সকলকে তাক লাগালেন অনুষ্কা শর্মা।







