“মেজাজ হারালে পশ্চিমবঙ্গে টেকা দায় হবে”, শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন অনুপম হাজরা ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “মেজাজ হারালে পশ্চিমবঙ্গে টেকা দায় হবে”, টেট উর্ত্তীর্ণ এক যুবক ও শিক্ষামন্ত্রীর ভাইরাল কথোপকথন প্রসঙ্গে এবার পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নিলেন অনুপম হাজরা। কৌতুকভাবেই শিক্ষামন্ত্রীকে শান্ত থাকার পরামর্শ দিলেন। মেজাজ হারালে পরিণতি যে ভাল হবে না, এদিন তা-ও মনে করিয়ে দেন অনুপম হাজরা। সম্প্রতি শিক্ষামন্ত্রী ও টেট উর্ত্তীর্ণ এক পরীক্ষার্থীর কথোপকথনের একটা অডিও ক্লিপ প্রকাশ্যে আসে।

আরও পড়ুনঃ শুভেন্দুর মন্তব্যে শান সৌমিত্রের, তবে কি এবার জল্পনার অবসান ?

তা থেকে জানা যায়, ফোনের আরেক প্রান্তে থাকা যুবক টেট পাসের পর ট্রেনিংও করেছেন, কিন্তু এখনও তাঁর নিয়োগ হয়নি। শিক্ষামন্ত্রীর কাছে তাই তার প্রশ্ন কবে নিয়োগপত্র পাবেন তিনি। উত্তরে শিক্ষামন্ত্রী জানাচ্ছেন, করোনার কারণে প্রায় ১ বছর ধরে স্কুল বন্ধ। তা সত্ত্বেও শিক্ষকরা বেতন পাচ্ছেন ফলে এই পরিস্থিতিতে নতুন নিয়োগের কোনও সম্ভাবনা নেই।

“মেজাজ হারালে পশ্চিমবঙ্গে টেকা দায় হবে”, চাকুরিপ্রার্থী ওই যুবক একের পর এক নিজের নিয়োগ সংক্রান্ত প্রশ্নবাণে শিক্ষামন্ত্রীকে বিদ্ধ করলে মেজাজ হারাতেও দেখা যায় তাঁকে। প্রকাশ করেন বিরক্তিও। কেন ট্রেনিং করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন। সেই অডিও ক্লিপ প্রসঙ্গেই এদিন সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রীকে সরাসরি বিদ্ধ করেন বিজেপি নেতা অনুপম হাজরা।

লেখেন, “পার্থ দা, মেজাজ হারাবেন না, জনগণ মেজাজ হারালে তখন পশ্চিমবঙ্গে টেকা দায় হবে!!! বেচারা প্রার্থী খুব কষ্ট করে পড়াশোনা করার পর, এত বছর অপেক্ষা করার পর, ট্রেনিং করার পর, আপনার কাছ থেকে জাস্ট কিছু জিনিস জানতে চেয়েছে, তৃণমূল সরকার টেট নিয়ে কতটা দুর্নীতি করেছে সবাই জানে বা বুঝতে পারে, তাই চাকরি না দিতে পারেন, atleast চাকরিপ্রার্থী টির সঙ্গে ভালোভাবে কথা তো বলুন।” ভাইরাল হওয়া অডিও ক্লিপ অস্বস্তিতে ফেলেছে পার্থ চট্টোপাধ্যায়কে। আর এই নিয়ে এবার তাঁকে বিঁধছে বিরোধী দলের নেতারাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর