নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৬ টাকার টিকিট। তাতে কোটি টাকার জ্যাকপট জিতে নিয়েছেন তৃণমূলের দোদর্ণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! নাগাল্যান্ড স্টেট লটারিজের বাম্পার অফার অনুব্রত মণ্ডল পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম বাংলার রাজনৈতিক পরিবেশ, নেটদুনিয়া জুড়ে শুধুই, ‘কেষ্ট পেল লটারি’। কিন্তু কি বলছেন বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল?
আরও পড়ুনঃ Breaking News: একসাথে পদত্যাগ ৩০ জন বিজেপি নেতার! তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা।


রাজনীতিতে একাধিক মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অনুব্রত মণ্ডলের নতুন বিতর্কের নাম লটারি। এখানেও কী ভয়ঙ্কর খেলা হচ্ছে? বীরভূমের কেষ্টদা কী সত্যিই টিকিট জিতে নিয়েছেন? lottrysambadresult.in ওয়েবসাইট খুলতেই দেখা যাচ্ছে এই ছবি। স্পষ্ট করে লেখা নাম অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি কি সত্যিই লটারি পেয়েছেন?
আজ তৃণমূল মুখপাত্র জাগো বাংলায় সব প্রশ্নের জবাব দিয়েছেন অনুব্রত মণ্ডল। এই লটারি জেতার প্রসঙ্গে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছেন, “নম্বর মিলিয়ে যদি সত্যিই টাকা পাই, তবে তা পুরোটাই দেব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।” ইতিমধ্যেই বীরভূমের দাপুটে নেতা লটারি জেতার বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও খবর।
যদিও লটারি কেটে বড়লোক হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। কয়েকদিন আগেই একজন শ্রমিক লটারিতে কোটি টাকা জিতেছিলেন। আর এবার অনুব্রত মণ্ডল। তবে টাকাটা নিজের জন্যে নয়, বাংলার জন্যে খরচ করতে চান পার্টি অন্তপ্রাণ অনুব্রত মণ্ডল। সেই কারনেই লটারি জেতার ১ কোটি টাকা তিনি দান করতে চলেছেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।


লটারির ১ কোটি টাকা দান করবেন মুখ্যমন্ত্রীর তহবিলে, অকপট অনুব্রত

তবে কেষ্টর লটারি জেতার কাহিনী আর ৫ জনের থেকে আলাদা। দলের কাজে গাড়িতে ঘুরতে ঘুরতে একদিন গাড়ি চালক-নিরাপত্তারক্ষীর কাছে অনুব্রত শোনেন যে, তাঁরা সকলেই কমবেশি লটারির টিকিট কেনেন। সেই সময়ই অনুব্রত মজার ছলে তাঁদের বলেছিলেন, তাঁর জন্য টিকিট কিনতে। সেই মতোই তাঁরা টিকিট কেনে। কিন্তু সেটি ছিল নিরাপত্তারক্ষীদের কাছে। বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি অনুব্রত। তারপরই কোটি টাকা জয়!!







