থানায় ৭ আইনজীবী পাঠালেন অনুব্রত, ৩ জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল

ভাইরাল অডিও ক্লিপে আইসি-কে হুমকির অভিযোগে তৃণমূল নেতা অনুব্রতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা, পুলিশি হাজিরায় অনুপস্থিতির জেরে তৈরি হল নতুন জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

থানায় ৭ আইনজীবী পাঠালেন অনুব্রত, ৩ জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল। বোলপুরের রাজনৈতিক আবহে ফের উত্তাল পরিস্থিতি। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের জারি করা হাজিরার নির্দেশ থাকলেও, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি হাজিরা দিলেন না। শনিবার সকাল ১১টার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই জায়গায় অনুব্রতের হয়ে হাজির হন তাঁর সাতজন আইনজীবী।

আইনজীবীরা জানান, অনুব্রত মণ্ডল অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। পুলিশের তরফে অনুব্রতের অনুপস্থিতি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা। (কেষ্টর চিঠিঃ মোদের গরব মোদের আশা, ‘আয় মরে যাই’! বলছে ‘দুক্ষিত’ বাংলা ভাষা)

- Advertisement -

সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২২৪, ১৩২, ৭৫ এবং ৩৫১ ধারায় মামলা রুজু করেছে।

থানায় ৭ আইনজীবী পাঠালেন অনুব্রত, ৩ জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল

থানায় ৭ আইনজীবী পাঠালেন অনুব্রত, ৩ জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল
থানায় ৭ আইনজীবী পাঠালেন অনুব্রত, ৩ জুন কেষ্টকে বহিষ্কার করতে পারে তৃণমূল

এই ঘটনার জেরে শুক্রবার দুপুরেই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে নোটিস দেয় পুলিশ। পরে দলের নির্দেশে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং ভিডিয়ো বার্তার মাধ্যমেও দুঃখপ্রকাশ করেন। তিনি স্বীকার করেন, অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা গিয়েছে, সেটি তাঁরই।

প্রথমে একটি চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করলেও, ৫০ মিনিট পরে আরও একটি চিঠি দেন তিনি, যাতে বক্তব্য আরও সংক্ষিপ্ত ছিল। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বই তাঁকে বয়ান পরিবর্তন করে আবার চিঠি পাঠাতে বলেন।

শুরু থেকেই অনুব্রতের দাবি, পুলিশ-প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ভালো। তিনি কখনও কোনও পুলিশকর্মীকে হুমকি দেননি। তবে ‘ওই দিন’ বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান। এই ঘটনার পর অনুব্রতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও পুলিশের পরবর্তী পদক্ষেপ ঘিরে জল্পনার পারদ চড়ছে বোলপুর-সহ গোটা রাজ্য রাজনীতিতে।

- Advertisement -

সূত্রের খবর, অনুব্রতর ক্ষমা চাওয়ায় চিড়ে ভেজেনি দলে। অনুব্রত মণ্ডলকে নিয়ে বিদেশ থেকেই ফোনে কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি সুব্রত বক্সি ও মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে। ৩ জুন তিনি দেশে ফিরবেন, তাঁর পরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত নেবে দল বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর