Rampurhat Incident: সিবিআইয়ের তদন্তে হান্ড্রেড পারসেন্ট খুশি, বগটুই কাণ্ড নিয়ে জানালেন অনুব্রত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বগটুইকাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু এবার সিবিআইয়ের তদন্তে সন্তুষ্টির কথা জানালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সিবিআইয়ের তদন্তে হান্ড্রেড পারসেন্ট খুশি। এমনটাই জানালেন বীরভূমের কেষ্ট।

আরও পড়ুনঃ সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য, জানালেন মেইল করে

শনিবার বোলপুরে পার্টি অফিসে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে সাঙ্গাব্দিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনও বলব, সিবিআই যা করছে ভাল করছে। প্রশাসন সহযোগিতা করছে। এর পরে তাঁকে প্রশ্ন করা হয় সিবিআইয়ের তদন্তে কী তিনি খুশি। জবাবে অনুব্রত বলেন, হান্ড্রেড পারসেন্ট।

West Bengal Election 2021: Election Commission again send notice to Anubrata Mondal dgtld - Anandabazar

ইতিমধ্যেই বগটুই কাণ্ডে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে একাধিকবার উঠে এসেছে অনুব্রত মণ্ডলের নাম। এমনকি বেশ কয়েক প্রভাবশালী তৃণমূল নেতার নাম উঠে আসতে শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি আনারুল হোসেনকে। তবুও ভিন্ন মেরুতে অবস্থান করেই এ মনতব্য করলেন অনুব্রত মণ্ডল।

অন্যদিকে, গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের তলব বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিছুদিন আগেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তিনি আদালত তাঁর রক্ষাকবচ দেয়নি। তাই রক্ষাকবচহীন কেষ্ট -কে ফের তলব করল সিবিআই।

সিবিআইয়ের তদন্তে হান্ড্রেড পারসেন্ট খুশি, জানালেন কেষ্ট 

সিবিআইয়ের তদন্তে হান্ড্রেড পারসেন্ট খুশি, জানালেন কেষ্ট 
সিবিআইয়ের তদন্তে হান্ড্রেড পারসেন্ট খুশি, জানালেন কেষ্ট

সিবিআই সূত্রে খবর, আগামী ৬ এপ্রিল নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। সকাল ১১ টা নাগাদ দুর্নীতি দমন বিভাগে সশরীরে আহাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত