নজরবন্দি ব্যুরো: সিবিআই পর এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal) এর আগে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাল ইডি। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। তাঁর নামে ইস্যু করা হয়েছে নোটিশ। চলতি মাসের ২৭ তারিখ তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য দিল্লির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লাগামহীন দুর্নীতি রুখতে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেনজির পদক্ষেপ পর্ষদের


গরু পাচার মামলায় সিবিআই এর পাশাপাশি তদন্ত করছে ইডি। পাচারের যে বিপুল পরিমাণ টাকা তা কোথা থেকে এসেছে এবং কোথায় গিয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছেন তাঁরা। এবার গরু পাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল সুকন্যাকেও।

তদন্তকারীরা জানাচ্ছেন, ভোলেবোম রাইস মিল ছাড়াও সম্পত্তি রয়েছে সুকন্যার নামে। গত ৭ অক্টোবর আসানসোল আদালতে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট অনুসারে ২০১৩-১৪ অর্থবর্ষে সুকন্যার আয় ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা। ৮ বছরে সুকন্যার সম্পত্তি বেড়েছে ২,৯৬৪ শতাংশ।
অন্তত ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে। ইতিমধ্যে সুকন্যার মালিকানাধীন সংস্থা এএনএম অ্যাগ্রোকেম লিমিটেডের আয়ব্যায়ের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি। সোমবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা। তার আগেই তার কাছে পৌঁছল ইডির সমনের নোটিশ।


সিবিআই পর এবার দিল্লির ইডি দফতরে তলব অনুব্রত কন্যাকে, চলতি মাসেই হাজিরার নির্দেশ

উল্লেখ্য, গরুপাচারের সঙ্গে যুক্ত সন্দেহে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। অনুব্রতকে নিজেদের হেফাজতে নেওয়ার পর তাঁর একাধিক পরিজন, বিশেষ করে যারা বীরভূমে গরুপাচারের সঙ্গে ওতোপ্রতভাবে যুক্ত রয়েছে তাদের সন্ধান এবং তাদের সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্যপ্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।







