নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তান জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে তালিবান বিরোধী আন্দোলন। জালালাবাদের পূর্ব দিকে ইতিমধ্যেই তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে। যার মধ্যে খোস্ত প্রদেশে সবচেয়ে বেশি তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে ।
আরও পড়ুনঃ দেশ ছাড়ার হিড়িক আফগানিস্থানে, তালিবদের গুলিতে নিহত অন্তত ১২
আল জাজিরার খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে খোস্ত প্রদেশে তালিবান বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে। এমনকী, খোস্ত প্রদেশে তালিবানের পতাকা নামিয়ে সেখানে আফগানিস্তানের পতাকা ওড়াতে শুরু করেন সাধারণ মানুষ। এরপরই জালালাবাদেও শুরু হয় তালিবান বিরোধী আন্দোলন।

যার জেরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় তালিবান। জঙ্গিদের গুলিতে ৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহত হন ১০০-রও বেশি। অপর দিকে বৃহস্পতিবার, ১৯ অগস্ট ছিল আফগানিস্তানের স্বাধীনতা দিবস। ১৯১৯ সালে এই দিনই মধ্য এশিয়ায় এই দেশে ব্রিটিশ শাসনের সমাপ্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল। তালিবানরা নিজেদের পতাকা নিয়ে আফগানিস্তানের স্বাধীনতা দিবস পালন করে।

কাবুলে উদ্যাপন অনুষ্ঠানের পর একটি বিবৃতিও দেয় তালিবান। তারা বলে, ‘‘আজকের দিনে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার বার্ষিক উদযাপন করছি। একইসঙ্গে বিশ্বের উন্নাসিকতম শক্তি আমেরিকাকেও দেশ থেকে তাড়ানোর উদ্যাপন করছি আমরা।’’ যদিও তালিবানের স্বাধীনতা দিবসের উদ্যাপনের প্রতিবাদে পথে নেমেছেন জালালাবাদের মানুষ।
তালিবান পতাকা নিয়ে স্বাধীনতা পালন, অন্যদিকে বাড়ছে তালিবান বিরোধী আন্দোলন।
আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে তালিবানি শাসনের থেকে স্বাধীনতা চেয়ে প্রতিবাদ মিছিল করেছেন জালালাবাদের পথে। তাই সব মিলিয়ে এই মুহূর্তে দেশের মধ্যে চলছে অরাজগতা। এর এই অবস্থার আগামী ভবিষ্যৎ কি তা এখনো কারো জানানেই।



