ধর্ষণ বিরোধী আইন আনুক কেন্দ্র, TMCP-র সভা থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ধর্ষণ বিরোধী আইন আনুক কেন্দ্র, TMCP-র সভা থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা ২০১১ সাল থেকেই এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে গোটা দেশ যখন উত্তাল। দিকে দিকে বইছে প্রতিবাদের ঝড়। বনধ কর্মসূচি পালন করছেন বিজেপি। এই আবহে তৃণমূল মেয় রোডের কংগ্রেসের ছাত্র পরিষদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই তিনি বিধলেন বিজেপিকে। তার কথায় বিজেপি লাশের রাজনীতি করছে। পাশাপাশি তিনি কেন্দ্রের কাছে ধর্ষণ বিরোধী আইন আনার দাবি করেন।

মঞ্চ থেকে তিনি বলেন, “দেশে অবিলম্বে ধর্ষণবিরোধী আইন আসা উচিত। এক থেকে দুই মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের এই আইনে খাজা দেওয়া প্রয়োজন। তাই যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে নবান্ন অভিযান করেছিলেন তাদের সাহস থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি রাজ্য সভাপতি জেপি নাড্ডার কাছে গিয়ে ধর্ষণবিরোধী আইন আনার দাবি জানান। এদের এই ক্ষমতা নেই কারণ এই আইন যদি আনা হয় তাহলে সবার আগে জেলে যাবেন বিজেপির নেতারা।”

এরপর বিজেপির ডাকা বন্ধ নিয়ে তিনি বলেন,”১২ ঘন্টা বন্ধ ডেকেছে বিজেপি। আর আমরা ২০১১ সাল থেকেই এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে। বনধকে আমরা কর্মনাশা ও সর্বনাশা বলি।” পাল্টা বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, “আমি বিজেপির বাংলার নেতৃত্ব কে অনুরোধ করব প্রতি ২৮শে আগস্ট একটি করে বন্ধ ডাকুন আর বাংলার মানুষ তা কিভাবে প্রতিহত করতে হয় জানে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর