আরও এক নতুন মেট্রো স্টেশন চালু হতে চলেছে নতুন বছরের শুরুতেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কল্পতরু উৎসব পয়লা জানুয়ারি। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিবছর ঐদিন ইচ্ছা পূরণের আশায় ভক্তদের ঢল নামে। আর এবার কল্পতরু উৎসব এর আগেই, দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে ভক্তদের সুবিধার্থে। সূত্রের খবর, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পয়লা জানুয়ারির আগেই খুলে যেতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে।

আরও পড়ুনঃ শিশুসন্তান কোলে দেবীর রূপে পরিযায়ী মা। আত্মনির্ভর দেশের নির্মম চিত্র বড়িশার মন্ডপে।

দক্ষিণেশ্বর ও নোয়াপাড়ার মধ্যে দূরত্ব মাত্র ৪.১ কিলোমিটার। জানা গেছে, সিগন্যাল টেলিকমিউনিকেশন এর কাজ চলছে জোড় কদমে।বরানগর মেট্রো স্টেশন সাজানোর কাজ ও প্রায় শেষের দিকে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানান, আর ভি এন এল ও মেট্রোরেলের আধিকারিকরা খতিয়ে দেখছেন প্রতিদিন কাজের অগ্রগতি।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দেখতে হয়েছে অনেকটা মন্দিরের আদলেই। যেমন আলাদা রাস্তা আছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছানোর জন্য তেমনই রাস্তা থাকছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো চড়ার জন্য ডানকুনি-শিয়ালদহ শাখায়।

অন্যদিকে তৈরি হচ্ছে বরানগর স্টেশন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর। যেখানে সহজেই পৌঁছে যাওয়া যাবে ডানলপ থেকে। তবে কিছু সমস্যাও রয়েছে এই নতুন পথে মেট্রো চলাচলের সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর