নজরবন্দি ব্যুরো: এই তিনশো বছরের শহরে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে মানুষটির গান বারংবার বেজে ওঠে গিটারের ছন্দে কিংবা যার গানে আজও কোটি কোটি তরুন কিংবা যুবক হয়ে ওঠে মত্ত তিনি সকলের প্রিয় অঞ্জন দত্ত। আজও এই কলকাতার বুকে বেনিয়াপুকুরের এক পুরনো বাড়িতে এক টুকরো দার্জিলিং নিয়ে বসে থাকেন তিনি।


যাকে সর্বদা ঘিরে থাকে বেলা, রঞ্জনা, কিংবা হরিপদ কেরানির মত মানুষ জন। অথবা শহরের সবচেয়ে সস্তা হোটেলের কথা মাথায় আসলেই যার ডেস্টিনেশন হয়ে ওঠে দাস কেবিন। আজ সেই অঞ্জন দত্তেরই ৬৯ তম জন্মদিন।
বলাবাহুল্য, কবীর সুমনের গানের ধারাবাহিকতায় একটা সময় নতুন বাংলা গানের যে জোয়ার দেখা দিয়েছিল গোটা বঙ্গে , অঞ্জনের গান তারই সন্তান। তবে বর্তমানে শহরে নেই তিনি। এই মুহূর্তে নিজের পরবর্তী ছবির শ্যুটিংয়ের কাজ করতে পাহাড়ের কুয়াশা ঘেরা পথেই ব্যস্ত রয়েছেন তিনি। সেকারণে অন্যান্য বছরের মত আর শহরে না থেকে এবার নিজের শ্যুটিং ফ্লোর থেকেই জন্মদিন উদযাপন করছেন অঞ্জন বাবু।
জন্মদিনে নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৬৯ অঞ্জন
তবে নতুন ছবির প্রসঙ্গে সেইরকম কিছু না জানা গেলেও যতটুকু শোনা গিয়েছে রহস্যের গন্ধ প্রতিটি পরতে পরতে রয়েছে অঞ্জন দত্তের এই সিনেমায়। আরও শোনা গিয়েছে তার এই নতুন ছবি “সেভেন” দেখা যেতে চলেছে রাহুল বন্দোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ও রিদ্ধিমা ঘোষ সহ আরো বেশকিছু চেনা মুখ। বর্তমানে পাহাড়ের বিভিন্ন অংশে পুরোদমে এই ছবির কাজ চললেও শোনা যাচ্ছে আগামী ২১ জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করে নিজেদের স্থানে ফিরে আসবেন সকলে।










