নির্বাচনে জিতেই মমতা সাক্ষাতে অনিত থাপা, নতুন কোন সমীকরণ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জিটিএ নির্বাচনে এককভাবে পাহাড়ের ক্ষমতা দখল করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫ টি আসনের মধ্যে ২৭ টি আসন দখল করেছে অনিত থাপার দল। বোর্ড এখনও গঠন হয়নি। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে মঙ্গলবার কলকাতা গেলেন অনিত থাপা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়তে চলেছে, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

এদিন সকালে বিমানে কলকাতা গিয়েছেন অনিতা থাপা। বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিত থাপা বলেন, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও প্রত্যেককে নিয়েই পাহাড়ের উন্নয়ন করতে চান। তিনি পাহাড়ে রাজনীতির থেকেও প্রাধান্য দিতে চান উন্নয়নকে।

নির্বাচনে জিতেই মমতা সাক্ষাতে অনিত থাপা, নতুন কোন সমীকরণ?

পাহাড়ের মানুষ চেয়েছেন বলেই আজ জিটিএ তাদের দখলে। তাই পাহাড়ের উন্নয়ন, জিটিএর অস্থায়ী কর্মিদের স্থায়ীকরণ করার দিকেই বেশি নজর দেবেন তিনি। জিটিএতে এককভাবে ক্ষমতা দখল করলেও পাহাড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাথে অলিখিত জোট ছিল তৃণমূলের।

29 1

জিটিএ নির্বাচনে ৫ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল নেতা বিনয় তামাং ব্লুমফিল্ড থেকে জয়ী হয়েছেন। তাই অনিত থাপা জিটিএর প্রধান হলে তৃণমূলের জয়ী প্রার্থী বিনয় তামাং-এর ভূমিকা কি হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে জল্পনা।

30 1

নির্বাচনে জিতেই মমতা সাক্ষাতে অনিত থাপা, নতুন কোন সমীকরণ?

সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনিত থাপাকে নির্দেশ দিতে পারেন জিটিএ পরিচালনায় পাহাড়ে বিনয়কে নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে। বুধবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন অনিত থাপা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত