ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, রাত পোহালেই জন্ম নেবে অনীত থাপার দল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, রাত পোহালেই জন্ম নেবে অনীত থাপার দল! সম্প্রতি বিনয় তামাংয়ের দল ত্যাগের পর থেকেই পৃথক একটি দল তৈরির দাবী করতে দেখা গিয়েছিল অনীত থাপার অনুরাগীদের। অল্প সময়ের মধ্যেই এবার সেই দাবির বাস্তবায়ন করতে চলেছেন অনীত। আগামিকাল পথ চলা শুরু করবে তাঁর দল। স্লোগান, ‘নতুন ভাবনা, নতুন বিকাশ’।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগ দিতে চলেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক, ফুলবদল শুধু সময়ের অপেক্ষা।

সকাল এগারোটা নাগাদ দার্জিলিংয়ের জিমখানা ক্লাব থেকে অনীত সহ অন্যান্য কর্মীদের উপস্থিতি তে আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম প্রকাশের পাশাপাশি পতাকা উত্তোলনের কথা থাকলেও, বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে অনীত থাপার নব নির্মিত দলের নাম হতে চলেছে “ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা”। পাশাপাশি প্রকাশ পেয়েছে একটি পতাকার রূপরেখা।

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, অনীত থাপার দলের পতাকা। 

anit

যেখানে দলের প্রতীকে থাকছে বরফে মোড়া বিস্তর পাহাড় সহ সবুজে ঘেরা চা বাগান, সূর্য ও খুকরি। সেইসঙ্গে ওই পতাকার রঙের ক্ষেত্রে হলুদ এবং লাল কে প্রাধান্য দেওয়া হতে পারে। তবে দলের সাধারণ সম্পাদক হিসেবে অনীতের থাকার কথা থাকলেও আর কারা থাকবেন দলের প্রথম সারিতে এখন সেদিকেই নজর থাকবে বিমল-বিনয়ের পাশাপাশি ঘাসফুল ও পদ্ম ফুলের।

সূত্রের খবর, দলের সম্ভাব্য সভাপতি অমর লামা। একদা গুরুং ঘনিষ্ঠ অমর লামা পরবর্তীতে যোগ দেন হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টিতে। এখন ফিরছেন অনীত শিবিরে। সাধারণ সম্পাদক হচ্ছেন অনীত থাপা নিজেই। কমিটিতে কেশবরাজ পোখরেল, অমৃত ইয়ংজোন, বিধায়ক রুদেন লেপচা-সহ অনীত শিবিরের প্রথম সারির প্রায় সব নেতা, নেত্রীই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন