নজরবন্দি ব্যুরো: অনিরুদ্ধ থাপাকে সই করিয়ে ফেলল মোহনবাগান। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলারকে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। অবেকদিন ধরেই এই তারকা ফুটবলারের নাম শোনা যাচ্ছিল। তবে এবার চূড়ান্ত ঘোষণা হয়ে গেল। ভারতীয় দলের তারকা ফুটবলার অনিরুধ এতদিন খেলেছেন চেন্নাইয়ান এফসিতে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা করল বোর্ড, অধিনায়ক রোহিত


সেখান থেকে অনিরুদ্ধকে দলে নিল মোহনবাগান। কয়েকদিন আগেই চুক্তি পাকা করে ফেলে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। বাকি ছিল সরকারি ঘোষণার। অনিরুদ্ধ থাপাকে দলে নিয়ে মাঝমাঠের শক্তি কয়েকগুণ বাড়াল মোহনবাগান। ২৫ বছরের এই মিডিও গত পাঁচ বছর খেলেছেন চেন্নায়িন এফসিতে।

সেন্ট্রাল মিডফিল্ডে খেলার পাশাপাশি অ্যাটাকিং থার্ডেও বেশ সপ্রতিভ অনিরুদ্ধ। জাতীয় দলের জার্সিতে বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলে নিজেকে মেলে ধরেন। এরপর সিনিয়র দলেও অপরিহার্য্য হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের ৪৫টি ম্যাচ খেলে ফেলেছেন এরই মধ্যে। দেশের হয়ে চারটি গোলও আছে অনিরুদ্ধ থাপার ঝুলিতে।



চুক্তি পাকা হবের পর অনিরুদ্ধ থাপা বলছেন, “মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন। মোহনবাগানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি। ভারতীয় ফুটবলে সবুজ-মেরুন জার্সির ঐতিহ্য এবং প্রভাব অপরিসীম। সেই জার্সি পরে খেলতে নামব ভেবে রোমাঞ্চিত হচ্ছি।” তিনি আরও বলেন,
‘কলকাতা ভারতীয় ফুটবলের হাব। যেদিন থেকে খেলা শুরু করেছি, সেদিন থেকেই শুনতাম ডার্বির কথা। আমি যখন ছোটবেলায় পৈলান অ্যারোজে খেলতাম বা কল্যাণীর অ্যাকাডেমিতে অনুশীলন করতাম, তখন ডার্বি থাকলেই যুবভারতীতে গিয়ে খেলা দেখতাম’।
মোহনবাগানে অনিরুদ্ধ থাপা, মাঝমাঠের শক্তি কয়েকগুণ বাড়াল সবুজ-মেরুনের

সামনে এএফসি কাপের ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার আগে স্প্যানিশ কোচ চাইছেন, শক্তিশালী দল গড়ে নিতে। তাই অনিরুদ্ধকে তড়িঘড়ি সই করানো হল। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ থাপা। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। সব মিলিয়ে অনিরুদ্ধ সবুজ-মেরুনের শক্তি আরও বাড়ল বলেই মনে করছেন সমর্থকরা।







