নজরবন্দি ব্যুরো: ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। রবিবার সন্ধেয় অন্ধ্রপ্রদেশে ট্রেন উলটে গিয়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত অন্তত ৪০ জন। জানা গিয়েছে, দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষেই উলটে যায় একটি ট্রেনের বেশ কয়েকটি বগি। তবে রেলের তরফে এখনও হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটে নয়া রেকর্ড মহম্মদ শামির, কী বললেন হাসিন জাহান?


সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ইতিমধ্যেই হেল্পলাইনও চালু করেছে রেল মন্ত্রক। দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান যে বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে বিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি প্যাসেঞ্জার ট্রেন।


অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পরবর্তীতে অবশ্য তিনি জানান যে দুটি ট্রেনের ধাক্কা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে রেল সূত্রে খবর। আহত অন্তত ৫০ জন। ফের আরেক রেল দুর্ঘটনার সাক্ষী দেশ। এ নিয়ে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি রেলের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। ‘কবে ঘুম ভাঙবে?’, X হ্যান্ডলে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।







