Amul Milk: আবার বাড়তে চলেছে আমূল দুধের দাম, ফের চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে আমুল তার দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল ২ মাস আগেই। ১লা মার্চ, মঙ্গলবার থেকে ওই বাড়তি দাম দিতে হচ্ছে গ্রাহকদের। গোটা দেশেই নতুন দাম লাগু হয়েছে। আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল প্রস্তুতকারী সংস্থা গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। লিটার পিছু ২ টাকা করে বেড়েছে দাম। কিন্তু মার্চের পর ফের এপ্রিলে দুধের দাম বাড়াতে চলেছে সংস্থা। অন্তত ইঙ্গিত সেই দিকেই।

আরও পড়ুনঃ হাজিরা এড়ানোর জন্য অসুস্থ হয়েছেন! এত কাপুরুষ আমরা নই, অনুব্রত প্রসঙ্গে বললেন মদন

Amul 3

মার্চে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। মঙ্গলবার দাম বৃদ্ধির প্রসঙ্গে সংস্থা জানিয়েছে, প্যাকেজিং, পরিবহণ এবং পশুখাদ্যের খরচ বৃদ্ধির ফলে দুধ উৎপাদনের খরচ বেড়েছে। সার্বিক অপারেশন খরচ বেড়েছে। তাই দাম বাড়ানো হচ্ছে। যদিও দাম কতটা বৃদ্ধি হবে তা বলা সম্ভব হয়নি এখনই। মঙ্গলবারই Amul-এর এমডি আরএস সোধি সাংবাদিকদের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছেন।

Amul 2আরএস সোধি সাংবাদিকদের বলেন, এখন থেকে দুধের দাম কমার সম্ভাবনা নেই, বরং তা আরও বাড়বে। তিনি জানান, কো-অপারেটিভটি শেষ দু’বছরে 8 শতাংশ দাম বৃদ্ধি করেছে। এর মধ্যে রয়েছে গত মাসের ২ টাকা দাম বৃদ্ধিও। যদিও সোধি জানিয়েছেন, মুদ্রাস্ফীতি তাঁদের শিল্পের জন্য খুব একটা চিন্তার বিষয় নয়। কারণ, দুধের দাম বৃদ্ধি পাওয়ায় খামারের মালিক, কৃষকেরা লাভবান হচ্ছেন।

আবার বাড়তে চলেছে আমূল দুধের দাম, ফের চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে।

আবার বাড়তে চলেছে আমূল দুধের দাম, ফের চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে।
আবার বাড়তে চলেছে আমূল দুধের দাম, ফের চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে।

জানা গিয়েছে আগে যা এমআরপি ছিল তার ওপরে ৪ শতাংশ হারে দাম বাড়ানো হচ্ছে। প্রায় ৮ মাস পর দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ এর আগে গত বছর জুলাই মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল৷ গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, গ্রাহকদের থেকে পাওয়া ১ টাকার মধ্যে প্রায় ৮০ পয়সা মিল্ক প্রডিউসারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন