নজরবন্দি ব্যুরোঃ চরম হুমকির সাথে কুকথা, শালীনতার মাত্রা ছাড়ালেন অমিতাভ বচ্চন! দি অমিতাভ বচ্চন, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যাক্তিত্ব। এদিন নিজের স্টারডাম ইমেজ ছেড়ে বেরিয়ে এসে একেবারে সাধারণ মানুষের বেশে ধরা দিলেন। নজিরবিহীন কুকথা বেরিয়ে এল তাঁর ভাষাতে। সোশ্যাল মিডিয়ার ট্রোলের জবাব দিতে গিয়ে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে গেলেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুনঃ কবে খুলবে স্কুল-কলেজ? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।


উল্লেখ্য কিছুদিন আগে পরিবারের একাধিক সদস্য সহ অমিতাভ বচ্চন নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৌমা ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যা করোনা মুক্ত হলেও তিনি এখনও চিকিৎসাধীন। বিগ বি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যেমন দেশ জুড়ে তাঁর ভক্তকূল আরোগ্য কামনা করেছেন। তেমনই অনেকে করেছে যজ্ঞ। আবার অনেকের ট্রোলের শিকার হয়েছেন শাহেনশা। সেই রকমই একটি সোশ্যাল ট্রোল কে কেন্দ্র করে শালীনতার মাত্রা ছাড়ালেন অমিতাভ বচ্চন!
চরম হুমকির সাথে কুকথা, মাত্রা ছাড়ালেন বিগ বি। জনৈক ব্যাক্তি ট্রোল করে তাঁর উদ্দেশ্যে লিখেছিলেন, “আমি চাই আপনি করোনায় মরে যান।” তাঁকে জবাব দিতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন লিখেছেন, “তোমার বাবা কে তুমি নিজেই জানো না।” তাঁর লেখনি অনুযায়ী “কেউ চায় আমি করোনা আক্রান্ত হয়ে মরে যাই। তুমি যেই হও, নিজের বাবার নামটাও এখানে লেখনি। কারণ জানোই না তোমার বাবার পরিচয়!” পাশাপাশি নিজের ভক্তদের দিয়ে ওই ব্যাক্তিকে ‘ঠোক দো শালে কো’ এমন হুমকিও দিয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। আক্রান্ত হওয়ার পর থেকে শুভেচ্ছা বার্তা, জাগ যজ্ঞ ও দ্রুত আরোগ্য কামনায় আপ্লুত তিনি। শুভেচ্ছা দান কারিদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। কিন্তু সবাই ধন্য ধন্য করবে এমন হয় না অন্য মত থাকতেই পারে। সব সেলেব দের নিয়েই ট্রোল হয়, কিন্তু সেই সব ট্রোলের উত্তর খুব অপরিনত সেলিব্রিটিরাও দেন না। তাহলে অমিতাভ কেন এমন করে বসলেন! একে হুমকি তাঁর ওপর জন্ম নিয়ে প্রশ্ন!


অমিতাভ লিখেছেন যারা এমন ট্রোল করে তাঁদের দেখলে করুণা হয়! তাঁর কথায় “জানবে অমিতাভ বচ্চনকে আক্রমণ করে এসব লিখছো বলেই নজরে এসেছো। এসব করে কিছু হবে না। আর আমি ভগবানের দয়ায় যদি বেঁচে থাকি ও সুস্থ থাকি তাহলে শুধু আমার কাছ থেকে নয়, আমার ৯ কোটি একনিষ্ঠ ভক্তদের থেকেও নিন্দার ঝড় সামলাতে হতে পারে!”







