নজরবন্দি ব্যুরো: বেশ কয়েকদিন আগেই ট্যুইটারে ব্লু টিক হারিয়েছিলেন গোটা বিশ্বের একাধিক তারকাসহ রাজনৈতিক ব্য়ক্তিত্বরা। সেই তালিকায় ছিলেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, ওই তালিকায় থেকে বাদ পড়েননি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়ও। কিন্তু অবশেষে অনেক আর্জি জানিয়ে নিজের ব্লু টিক ফিরে পেয়েছেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: Aparupa Poddar: CBI তদন্ত হোক! অপরূপার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা



আর ব্লু টিক ফিরে পেতেই ট্যুইটারে এসেই ইলন মাস্ককে কটাক্ষ করলেন অমিতাভ বচ্চন। কি ট্যুইট করলেন তিনি? আর তাঁর ট্যুইটের জেরেই নতুন করে শোরগোল ছড়াল নেট দুনিয়ায়! এদিন ট্যুইটে ফিরেই অমিতাভ লেখেন, “আরে টুইটার মাসি, তোমার এত নাম। আমরা তো অনেক টাকা দিয়ে দিলাম। আর এখন তুমি বলছ যে, ১ মিলিয়নের বেশি ফলোয়ার থাকলে টুইটার ফ্রি? আমার তো ৪৮.৪ মিলিয়ন ফলোয়ার। তাহলে আমার টাকা গুলো কি হবে? এখন আমি কী করব?”

প্রসঙ্গত, এর আগেও ট্যুইটারে ব্লু টিক ফিরে পাওয়ার জন্য অনেক আর্জি জানিয়ে ছিলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, “ওহে টুইটার ভায়া! আমি টাকা তো দিয়ে দিয়েছি। এবার আমার ওপরে দয়া করে আমার প্রোফাইলের ব্লু টিক টা ফিরিয়ে দাও ভাই। নইলে তো কেউ বুঝতেই পারবে না যে এটা আমি।” কখনও ভাই আবার কখনও মাসি বল কটাক্ষ করছেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।


ব্লু টিক ফিরে পেতেই ট্যুইটার কর্তা ইলন মাস্ককে কটাক্ষ বিগ বি-র, শোরগোল নেটদুনিয়ায়

উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ থেকে বিশ্ব বিখ্যাত তারকা, রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি অসংখ্য মানুষের প্রোফাইল থেকে রাতারাতি ব্লুটিক উধাও হয়। এরপরেই ট্যুইটার কর্তা জানান, ব্লু টিক ফিরে পেতে একাধিক নীতি মানতে হবে। তার মধ্যে অন্যতম টাকা খোসাতে হবে! সকল ব্যক্তি ওয়েবের মাধ্যমে টুইটার ব্যবহার করেন, তাঁদের মাসিক ৭ ডলার দিতে হবে।







