সফল ব্রিগেডের লক্ষ্যে বাতিল অমিতের বঙ্গ সফর, বদলে রাজ্যে আসছেন যোগী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সফল ব্রিগেডের লক্ষ্যে বাতিল অমিতের বঙ্গ সফর, বদলে রাজ্যে আসছেন যোগী। আগামী রবিবার অর্থাৎ ৭ ই মার্চ রাজ্যে বিজেপির ব্রিগেড সমাবেশ। যে সমাবেশে আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ব্রিগেডকে হেনতেন প্রকারে সফল করতে উদ্যোগী রাজ্য বিজেপি। তাই ব্রিগেডের আগে বিভিন্ন কেন্দ্রীয় নেতার বঙ্গ সফরে কোপ ফেলতেও পিছপা হচ্ছে না বিজেপি। এদিকে মঙ্গল-বুধবার রাজ্যে ফের এসে বেশ কিছু বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে ব্রিগেডের আগে অমিতের সেই কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ জেনে নিন কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া।

তবে অমিতের বদলে রাজ্যে আসতে চলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। রাজ্যে এসে গাজোল কলেজ মাঠে সভা করবেন তিনি। তবে ব্রিগেডের জন্য কেন বিজেপির সেকেন্ড ম্যানের গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল করা হল? এব্যাপারে জানতে চাওয়া হলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান ‘‌ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়াই এখন আমাদের লক্ষ্য। তার আগে অমিতজি নিজেও বড় কর্মসূচি চাইছেন না। এই সপ্তাহে তিনি আসছেন না। তবে আসবেন ৭ মার্চের পরে।’

মঙ্গল-বুধবার মূলত কলকাতায় বেশ কিছু কর্মসূচি ছিল অমিত শাহর। মঙ্গলবার কলকাতায় এসে টালা থেকে চৌরঙ্গি পর্যন্ত রোডশো করার কথা ছিল তাঁর। কাকদ্বীপে কলকাতা জোনের ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করেছিলেন তিনি। সেটিই শেষ করার কথা ছিল শাহর। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুর এলাকায় রোড-শো এবং হাজরা মোড়ে জনসভা করার কথা ছিল অমিতের। সেসবই আপাতত ব্রিগেডের আগে স্থগিত থাকছে। এদিকে অমিতের বঙ্গ সফরে রাজ্য শাসকদল‌ তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীর বিজেপিতে যোগদানের কথা ছিল।

সফল ব্রিগেডের লক্ষ্যে বাতিল অমিতের বঙ্গ সফর, বদলে রাজ্যে আসছেন যোগী। সেব্যাপারে দিলীপবাবু জানান যোগদান নিশ্চয়ই হবে অন্য কোথাও অন্য কোন সভায়। এখন দেখার অন্যান্য কর্মসূচি কাটছাঁট করে ব্রিগেড কতটা সফল করতে পারে বঙ্গ বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর