ভোটের আগে ফের বাংলায় Amit Shah, চৈত্র সংক্রান্তির দিনে কেষ্টর গড়ে সভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পয়লা বৈশাখের আগেই বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে আগামী শুক্রবার কলকাতায় পা রাখবেন অমিত শাহ। যদিও সময় এখনও জানা যায়নি। তাঁর কর্মসূচির অন্যতম অনুব্রত মণ্ডলের জেলা অর্থাৎ বীরভূমে সভা করবেন।

আরও পড়ুন: Horoscope: সোমে ভবিষ্যতে উন্নতি, জীবনে ফিরবে সৌভাগ্য, জানুন রাশিফল

জানা গিয়েছে, আগামী এপ্রিল কলকাতায় আসার কথা শাহর। বঙ্গ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাজ্যের বর্তমান দুর্নীতি ঈবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা আলোচনা হতে পারে। বীরভূমের সিউরিতে একটি সভা করবেন তিনি। পাশাপাশি পয়াল বৈশাখ উপলক্ষে দক্ষিণেশ্বরেও যেতে পারেন।

amit shah
ভোটের আগে ফের বাংলায় Amit Shah, কি বলছে রাজনৈতিক মহল

অমিত শাহের কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই বিস্তর আলোচনা শুরু হয়েছে। বীরভূমের সভাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, বীরভূমের কার্যত রাজত্ব করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কিন্তু এই মুহূর্তে গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে বাংলা থেকে দূরে দিল্লির তিহার জেলে বন্দী। তাই তাঁর অনুপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একজন সদস্য সভা করবেন তা কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

a0335b48 6683 11ed 8db5 c61cfd1a8e65 1668695261471

ভোটের আগে ফের বাংলায় Amit Shah, কি বলছে রাজনৈতিক মহল

1642455526 18shah 4c
ভোটের আগে ফের বাংলায় Amit Shah, কি বলছে রাজনৈতিক মহল

গত বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জে পি নাদ্দা সহ বিজেপির তাবড় তাবড় নেতারা বাংলায় এসে সভা করেছেন। কিন্তু তাঁদের এই প্রচেষ্টা সফল হয়নি। গেরুয়া শিবিরকে হারিয়ে বাংলায় ক্ষমতা ধরে রাখে তৃণমূল। এনিয়ে শাসক দল নানা কটাক্ষ করে বলেছিল, ‘ভোটের আগে কেন্দ্রীয় নেতারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন কিন্তু ভোটের পর কাউকে দেখা যায়নি।’

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর