Recruitment Scam: কেষ্টর জেলা থেকে ‘মমতা-ভাইপো’কে হুঁশিয়ারি, দুর্নীতি ইস্যুতে সরব অমিত শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চৈত্র সংক্রান্তিতে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিউরির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করলেন তিনি। দুর্নীতি ইস্যুতে সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: Summer Vacation: গরমের ছুটিতে গ্রাম্য পরিবেশে কাটাতে চান, গন্তব্য হোক কলকাতার কাছেই এই ‘গাছবাড়ি’

কেষ্টর জেলা থেকে 'মমতা-ভাইপো'কে হুঁশিয়ারি, বঙ্গসফরে অমিত শাহ
কেষ্টর জেলা থেকে ‘মমতা-ভাইপো’কে হুঁশিয়ারি, বঙ্গসফরে অমিত শাহ

এদিন সিউরির সভা থেকে শাসক দলকে তুলোধনা করে অমিত শাহ বলেন, “বাংলার যুবকদের সঙ্গে চাকরি নিয়ে অন্যায় করছে। যুব সমাজের টাকায় অন্যায়ভাবে বাংলো তৈরি করেছে।” আরও বলেন, “বাংলায় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবেই। মমতা-ভাইপো যা পারেন করে নিয়েন।”

কেষ্টর জেলা থেকে 'মমতা-ভাইপো'কে হুঁশিয়ারি, বঙ্গসফরে অমিত শাহ
কেষ্টর জেলা থেকে ‘মমতা-ভাইপো’কে হুঁশিয়ারি, বঙ্গসফরে অমিত শাহ

পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। এনিয়ে শাসক দল তৃণমূল অভিযোগ করে, কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। এদিনের সভা থেকে অমিত শাহ প্রশ্ন তোলেন, “যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাঁদের গ্রেফতার করা হবে না কেন? দুর্নীতি করছেন অথচ মোদীজি ধরলেই বলছেন অত্যাচার করা হচ্ছে।”

WhatsApp Image 2023 04 14 at 16.49.47
কেষ্টর জেলা থেকে ‘মমতা-ভাইপো’কে হুঁশিয়ারি, বঙ্গসফরে অমিত শাহ

কেষ্টর জেলা থেকে ‘মমতা-ভাইপো’কে হুঁশিয়ারি, বঙ্গসফরে অমিত শাহ

নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এই দুর্নীতি মামলার তদন্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায় সহ অনেককেই গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কমপক্ষে ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর