৬ মাসের মেয়াদ শেষেই সরছেন অমিত, এক দশক পর নতুন অর্থমন্ত্রী খুঁজবে TMC

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৬ মাসের মেয়াদ শেষেই সরছেন অমিত, সূত্রের খবর এই মুহূর্তে তেমনটাই। তার সঙ্গেই শুরু হয়েছে জোর জল্পনা, অমিত মিত্র সরে গেলে রাজ্যের অর্থমন্ত্রী পদে বসে হাল ধরবেন কে? তৃণমূল জামানার শুরুর দিন থেকে যিনি সামলে আসছেন রাজ্য অর্থনীতি মন্ত্রক, তাঁর পরিপূরক হিসেবে কাকে ভাবছে সরকার, মিত্রর ব্যাকআপ প্ল্যান হিসেবে কার নাম ভেবে রেখেছেন তৃণমূল সুপ্রিমো?

তৃণমূল জামানার একবারে শুরু থেকে অর্থারেক দশকের বেশি সময় ধরে বাংলার অর্থমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের থার্ড ইনিংসেও অর্থমন্ত্রী হয়েছেন তিনি। তবে ভোটে না লড়েই। শারীরিক অসুস্থতার কারণে ২১ এর বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি অমিত মিত্র।তাঁর জায়গায় খড়দহ থেকে ভোট লড়েছিলেন কাজল সিনহা। ভোটে জিতলেও ফল প্রকাশের আগেই করোনা কবলে প্রাণ হারান তিনি।

আরও পড়ুনঃ কাপ্পা-ডেল্টা ভ্যারিয়েন্টেও স্বস্তি, দিনে দিনে দেশে কমছে সংক্রমণ

কাজলের জায়গায় উপনির্বাচনে লড়বেন শোভন দেব চট্টোপাধ্যায়। প্রশ্ন তখন থেকেই ছিল তাহলে অমিত মিত্র ভোট লড়বেন কোন কেন্দ্র থেকে? ভোটে না লড়েই মন্ত্রী হয়েছেন তিনি।

কুর্শি বাঁচিয়ে রাখতে গেলে ৬মাসের মাথায় ফের ভোটে কোনো না কোন কেন্দ্র থেকে বাই ইলেকশন লড়তেই হত তাঁকে।কিন্তু সূত্রের খবর শারীরিক অবস্থা ভালো না থাকায় আর ভোট যুদ্ধে নামতে চাইছেন না অর্থমন্ত্রী।

৬ মাসের মেয়াদ শেষেই সরছেন অমিত, এক দশক পর নতুন অর্থমন্ত্রী খুঁজবে TMC

তৃণমূলের ভেতরের খবর ৬ মাসের মেয়াদ শেষের সরছেন অমিত, সব বুঝিয়ে দিয়ে এবার বিরতি নেবেন রাজনীতি থেকে। সব ঠিক থাকলে বিদেশে মেয়ের কাছে গিয়ে সময় কাটাবেন বলেই খবর। অর্থমন্ত্রী হওয়ার পরেও খুব বেশি দেখা যায়নি তাঁকে। শপথ গ্রহণ থেকে অনুষ্ঠানে যোগ দান সবই করেছেন ভার্চুয়ালি। ভার্চুয়ালি বাজেট পেশ করা যায়না বলেই ঘরে বসে বাজেট লিখেছিলেন, আর বিধানসভায় পেশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ২০১১ এর একেবারে শুরুর দিক থেকে সরকারের দেন থেকে প্রতিশ্রুতি একাধিক কঠিন কাজ যেভাবে সামলেছেন তিনি তাঁর পরে সেই গুরুদায়িত্ব কে পালন করবেন, বর্ষীয়ান নেতার পরে কাকেই বা ভরসা করবেন মুখ্যমন্ত্রী সেই নিয়েই চলছে জল্পনা।

৬ মাসের মেয়াদ শেষেই সরছেন অমিত
৬ মাসের মেয়াদ শেষেই সরছেন অমিত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন