কাপ্পা-ডেল্টা ভ্যারিয়েন্টেও স্বস্তি, দিনে দিনে দেশে কমছে সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাপ্পা-ডেল্টা ভ্যারিয়েন্টেও স্বস্তি আপাতত। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপের পর দিন দিন কমছে ভারতের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। গত কয়েকমাস ধরে করোনার বাড়বাড়ন্ত নিয়ে একপ্রকার দিশেহারা ছিল মানুষ। তবে দিনে দিনে পেরিয়ে এসেছে সেসব দিন। দেশ জুড়ে করোনা রোগীদের হাহাকার শোনা না গেলেও ভয় দেখাচ্ছে করোনার প্রজাতি।

একদিকে ডেল্টা প্লাস, অন্যদিকে কাপ্পা। তার মধ্যেই গবেষকরা আতঙ্কের দিন গুনছেন তৃতীয় ঢেউ নিয়ে। তবে এসবের মাঝেই স্বস্তি দিচ্ছে এই মুহুর্তের ভারতের দৈনিক সংক্রমণ। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ভারতের দৈনিক সংক্রমণ বেশ নিম্নমুখী। গত এক দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন।

আরও পড়ুনঃ ভাড়া বৃদ্ধি করতে হবে, তাই আগামী ২৬ শে জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব।

এই সংখ্যা মিলিয়ে দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার। কাপ্পা-ডেল্টা ভ্যারিয়েন্টেও স্বস্তি, গত কয়েকমাসে আতঙ্ক আর হাহাকার থামিয়ে দেশে কমছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। এই নিয়ে দেশে মোট করোনা মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৪০ জন।

করোনা সংক্রমণ কমার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে স্বস্তি আনছে সুস্থতার হার। স্বাস্থ্যমন্ত্রকের প্রদান করা রিপোর্ট অনুসারে গত একদিন দেশে করোনা জয় করেছেন সংক্রমণের হারের থেকেই বেশি মনুষ। ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৬ জন। দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজারের কিছু বেশি মানুষ।

কাপ্পা-ডেল্টা ভ্যারিয়েন্টেও স্বস্তি, দিনে দিনে দেশে কমছে সংক্রমণ

তবে দেশ জুড়ে একপ্রকার স্বস্তি নামলেও চিন্তা দেখছে কেরল। করোনা প্রথম ঢেউয়ের সময় অসম্ভব ভাবে ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করে দেশের মধ্যে মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল বিজয়নের রাজ্য। কিন্তু এই মুহুর্তে গোটা দেশের সামগ্রিক অবস্থা কিছু ভালো হলেও, কেরলের পরিস্থিতি ভাবনা বাড়াচ্ছে রাজ্য সরকারের। পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশের মোট করোনা সংক্রমণের এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হচ্ছেন কেরল থেকেই। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন