নজরবন্দি ব্যুরোঃ ভাড়া বৃদ্ধি করতে হবে, প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আর যার সরাসরি প্রভাব পড়ছে গন পরিবহন ব্যবস্থায়। গতকালই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন বাস ভাড়া এই মুহূর্তে বাড়ছে না আর এই ভাড়া বাড়ানো না নিয়ে এখনো বিব্রত বাস মালিক সংগঠন।
এসবের মধ্যেই এবার পুরনো ভারাই ট্যাক্সি ক্যাব চালানো কার্যত অসম্ভব বলে জানাল চালক থেকে ট্যাক্সি মালিকরা। আর তার জেরেই আগামী ১৩ ই জুলাই লেলিন মূর্তির পাদদেশে জনসভা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। আর এইসব আন্দোলনকে তোড়জোড় করে তোলার জন্য আগামী ২৬ শে জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব।
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে নজিরবিহীন বেনিয়ম, ৪৮ ঘণ্টা আগে খুলে দেওয়া হল ‘লিঙ্ক’
ভাড়া বৃদ্ধি করতে হবে, তাই আগামী ২৬ শে জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব।
আবার অ্যাপ ক্যাব চালকদের অভিযোগ, ওলা- উবেরের মতো পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নানা ভাবে তাঁদের বঞ্চিত করছে। তাই প্রতিবাদে তাঁরাও রাস্তায় নামছেন।



