নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। এরই মধ্যে একাধিক জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ আসতে শুরু করেছে। অভিষেকের জনসংযোগ যাত্রার আগে বিরাট ভাঙন কোচবিহার তৃণমূলে। দল বেঁধে ইস্তফার কথা ঘোষণা করলেন তৃণমূলের একাধিক নেতারা। অভিষেকের নবজোয়ারের আগে তুফানগঞ্জে গণইস্তফা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তৃণমূল নেতৃত্বকে।
আরও পড়ুনঃ Weather update: বঙ্গে ফিরছে গরম! আজ থেকে বাড়বে তাপমাত্রা! সপ্তাহান্তে ফের কালবৈশাখী?
ওই নেতাদের অভিযোগ, দলের মধ্যে তাঁদের কোনও দাবি মানা হয়নি। উচ্চ নেতৃত্বের কাছে তাঁরা অবহেলিত। বুধবার তুফানগঞ্জে সভা রয়েছে অভিষেক বন্দ্যপাধ্যায়ের। তার আগে দলের একাধিক নেতাদের ইস্তফা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে শাসক শিবিরকে। যদিও স্থানীয় নেতৃত্বের বক্তব্য কেউই দল ছাড়েননি। যারা ইস্তফা দিতে চান, তাঁদের সঙ্গে কথা বলবেন স্থানীয় নেতৃত্ব।

উল্লেখ্য, ২৫ তারিখ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেনভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটা থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। কিন্তু একাধিক জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে দলের নেতাদের বিরুদ্ধে। সেই ঘটনা সম্পর্কে কড়া বিবৃতি দিয়েছেন তৃণমূলের সাধারণ সমাপদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের নবজোয়ারের আগে তুফানগঞ্জে গণইস্তফা, অস্বস্তিতে তৃণমূল

বুধবার ‘তৃণমূলে নবজোয়ার’ জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তুফানগঞ্জের চিলাখানা এবং ক্রীড়া সংস্থার মাঠে সভা রয়েছে অভিষেকের। তার আগে ৩২ জন তৃণমূল নেতা দল ছাড়ছেন বলে জানালেন। মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ভাঙন ধরেছে বলে জানা গেছে। তাঁদের বক্তব্য, দলের সাফল্যের সময় যেমন কোনও কাজ পাইনি, ব্যর্থতারও কোনও দায় নেব না। আমরা আলোচনা করে মোট ৩২ জন ইস্তফা দিয়েছি।



