ফাইটার জেট রক্ষণাবেক্ষণ করতে পাকিস্তানকে বিপুল অর্থ সাহায্য আমেরিকার, ক্ষুব্ধ ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৪ বছরের মাথায় সিদ্ধান্ত বদল। পূর্বসূরী ট্রাম্পের সম্পূর্ণ উল্টো পথে হাঁটা শুরু করলেন জো বাইডেন। F-16 ফাইটার জেটের রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তান সরকারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা। সূত্রের খবর, এর জন্য ৪৫০ মিলিয়ন ডলার পাকিস্তানকে দেবে আমেরিকা।

আরও পড়ুনঃ এলাকায় দুষ্কৃতির কথা স্বীকার করলেন অর্জুন, সিবিআই তদন্ত চাইলেন লকেট

- Advertisement -

ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ৫৮৮ কোটি টাকা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এহেন সিদ্ধান্তের ফলে চিন্তা বাড়ল নয়াদিল্লির। তবে এর প্রভাব ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে পড়বে বলে মনে করছেন না তাঁরা। ওপর দিকে সংবাদমাধ্যমের একাংশের দাবি, জঙ্গি দমন অভিযানে পাকিস্তানকে দীর্ঘদিনের সহযোগী হিসেবে মেনে এসেছে আমেরিকা।

 ফাইটার জেট রক্ষণাবেক্ষণ করতে পাকিস্তানকে বিপুল অর্থ সাহায্য আমেরিকার, ক্ষুব্ধ ভারত
ফাইটার জেট রক্ষণাবেক্ষণ করতে পাকিস্তানকে বিপুল অর্থ সাহায্য আমেরিকার, ক্ষুব্ধ ভারত

সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে বাইডেন। কিন্তু এই ঘটনায় আমেরিকার উপর যথেষ্ট ক্ষুব্ধ ভারত। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে একান্ত এক ফোনালাপে ভারতের আপত্তির কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র বলেছে, এই সাহায্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।

19 18

ফাইটার জেট রক্ষণাবেক্ষণ করতে পাকিস্তানকে বিপুল অর্থ সাহায্য আমেরিকার, ক্ষুব্ধ ভারত

17 18

- Advertisement -

ফোনে মার্কিন প্রতিরক্ষা সচিবের সাথে কথোপকথনের বিষয়ে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেই টুইট করেছেন। তিনি টুইট বার্তায় লেখেন “পাকিস্তানের F-16 যুদ্ধবিমানে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার আমেরিকার সিদ্ধান্ত নিয়ে আমি ভারতের উদ্বেগ প্রকাশ করেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর