নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন নবতিপর গায়ক হ্যারি বেলাফন্টে। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৯৬ বছর। সেই সময় নিজের বাড়ি আপার ওয়েস্ট সাইডেই ছিলেন তিনি। সেই সময় তাঁর বাড়িতে উপস্তিত ছিলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী তাঁর একমাত্র মুখপাত্র কেন সানশাইন। হাসপাতাল সূত্রে খবর হৃদ্রোগের ফলে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ আরও একটি বন্দে ভারত চালু হচ্ছে রাজ্যে, কোন রুটে চলবে! জেনে নিন



নবতিপর গায়ক পঞ্চাশের দশকে তাঁর গানের মাধ্যমে গোটা বিশ্বে দারুণ আলোড়ন ফেলেছিলেন। তিনি তাঁর সময়কার এক বহু জনপ্রিয় ও চর্চিত ব্যাক্তিক্ত। তবে তাঁর জনপ্রিয়তা শুধুমাত্র তাঁর সঙ্গীতের জন্যই নয়। তিনি তাঁর নিজের গানের মাধ্যমে আমেরিকায় বর্ণবৈষম্যের বেড়া জাল ভেঙ্গে দিয়েছিলেন। এক সময় মার্কিন মুলুকে মানুষের গায়ের রঙ নিয়ে মাথাচারা দিয়ে উঠেছিল সেই সময় তাঁর এই সুরময় প্রতিবাদ বর্ন বৈষম্যের বেড়াজাল ভেঙ্গে দিয়েছিল।



হ্যারি বেলাফন্টের জন্ম হয় ১৯২৭ সালে। তাঁর জন্মস্তান হার্লেমে। তিনি এক ওয়েস্ট ইন্ডিয়ান অভিবাসী পরিবারের সন্তান। পঞ্চাশের দশকে যতগুলো হিট গান ছিল তাঁর মধ্যে বেলাফন্টের গান বেশি ছিল তুলনামুলক ভাবে। ‘দ্য বানানা বোট সং’, ‘জাম্প ইন দ্য লাইন’ থেকে ‘কারমেন জোন্স’, ‘আইল্যান্ড ইন দ্য সান’, ‘অডস এগেনস্ট টুমরো’ ইত্যাদি গান গুলি তাঁর অন্যতম গান।
প্রয়াত নবতিপর গায়ক হ্যারি বেলাফন্টে, পঞ্চাশের দশকে যতগুলো হিট গান ছিল তাঁর মধ্যে বেলাফন্টের গান বেশি ছিল

তবে শুধু মাত্র গান দিয়ে এই গায়ক মন জয় করেননি। এ ই গায়ক ছিল বেশ সুদর্শন। রেকর্ডিং স্টুডিয়োর পাশাপাশি খোলা মঞ্চেও এই গায়ক মঞ্চ মাতিয়ে রাখতেন। শুধু তাই নয় তিনি ছিলেন সবচেয়ে বেশি রোজগেরে অ-শ্বেতাঙ্গ শিল্পী পঞ্চাশের দশকের। তাঁর কাছে বিভিন্ন সিনেমাতে অভিনয় করার সুযোগ ও এসেছিল। বেশ কিছু বছর পর অভিনয় জগতেও ছিলেন তিনি। তবে কয়েকবছ্রর পর তিনি পুনরায় আবার গানের জগতে ফিরে যান।







