Amazon: টুইটার মেটার পথে হাঁটছে এবার অ্যামাজন, চাকরি যাবে বহু কর্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টুইটার( Twitter ) এবং মেটার (Meta) পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে নামতে চলেছে অ্যামাজন(Amazon)। এই সপ্তাহের শুরুতে টেকনোলজি জায়ান্ট অ্যামাজন ইনক। প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে সংবাদবাদ সংস্থা পিটিআই।

আরও পড়ুন: সাঁইথিয়ার ঘটনাকে গ্রাম্য বিবাদ বলে আখ্যা, ফিরহাদের মন্তব্য ঘিরে বাড়ছে উত্তাপ

সুত্র মারফত জানা গেছে, বর্তমানে চলছে অ্যামাজনের আর্থিক টানাপোড়েন। তাই সেই কারনেই  অ্যামাজন কতৃপক্ষ নেমেছে কর্মী ছাঁটাই করতে। তবে এই বিষয় নিয়ে অ্যামাজন তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। নিউ ইয়র্কের একটি বিখ্যাত সংবাদপত্রের সূত্রে জানা গিয়েছে, অ্যালেক্স ভয়েস অ্যাসিস্ট্যান্টে যেভাবে কাজ করছে, তাতে একেবারেই খুশি নয় আমাজন কর্তৃপক্ষ। এবং  মূলত অ্যামাজন তিনটি দপ্তর থেকে কর্মী ছাঁটাই শুরু করবে। বিজনেস রিটেল ও হিউম্যান রিসোর্সের পাশাপাশি যন্ত্র তৈরি বিভাগের কর্মীদের ছেঁটে ফেলা হবে।

টুইটার মেটার পথে হাঁটছে এবার অ্যামাজন, চাকরি যাবে বহু কর্মীর
টুইটার মেটার পথে হাঁটছে এবার অ্যামাজন, চাকরি যাবে বহু কর্মীর

প্রসঙ্গত, বিশ্বজুড়ে অ্যামাজনের সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের  রিপোর্টে বলা হয়েছে যে সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন। সেখানে তাঁরা জানিয়েছেন যে এমন কিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। মূলত খুচরো ব্যবসার জায়গায়।

টুইটার মেটার পথে হাঁটছে এবার অ্যামাজন, চাকরি যাবে বহু কর্মীর

amazon 1তাই সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন। এবং, সেই প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারীর সময় অ্যামাজন রেকর্ড লাভ করলেও করোনা পরবর্তী সময় অ্যামাজনের বৃদ্ধি খুব একটা ভালো হয়নি। উল্লেখ্য, শুধু আগামী কয়েকমাস নয়, আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গত বছর থেকেই নিয়োগে রাশ টেনেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত