কিছুটা হলেও দেশে কমলো সংক্রমণ, বাড়ল সুস্থতার হারও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুটা হলেও কমলো দেশে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে এক দিনে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৭০৩ জোন। দেশে পজেটিভ  রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬ জোন।দেশে এখন ভাইরাস সক্রিয় ৪ লাখ ৯৬ হাজার মানুষের শরীরে। অর্থাত্‍ অ্যাকটিভ কেস পাঁচ লাখ ছুঁতে চলেছে।

আরও পড়ুনঃ বাহক হয়ে ভারতে করোনা ছড়াচ্ছে আইএস জঙ্গিরা! চাঞ্চল্যকর তথ্য।

Shamim Ahamed Ads

গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। সেই সঙ্গেই দেশে ভাইরাস সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪২৫ জনে। দেশে এখনো সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেই রাজ্যের এই মুহূর্তে আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৯০৫ জোন। মারা গিয়েছেন ১৩ হাজার ৬৫৬ জোন মানুষ। রাজধানীতে করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হারও বেড়েছে।

সংক্রমণ সারিয়ে সুস্থও হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।  অপরদিকে গুজ্রাতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার। তামিলনাড়ুতে আক্রান্ত ২ লাখের বেশি। সাস্থমন্ত্রক জানিয়েছে দেশে আক্রান্তের সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। গত এক দিনে করোনা কে জয় করছেন ৩৫ হাজার ১৭৫ জোন মানুষ। দেশে মত সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জোন। শতাংশের হেসেবে সুস্থ ৬৩.৯২%। করোনা সংক্রমণ ঠেকাতে কোভিড টেস্টের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

দিনে গড়ে দশ লক্ষ টেস্টের পরিকল্পনা নেওয়া হচ্ছে। দেশে আজ পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ ৬ হাজার ৮০৩। দেশের মোট ১ হাজার ৩০৭টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। তার মধ্যে ৯০৫টি সরকারি ল্যাবরেটরি ও ৪০২টি বেসরকারি ল্যাবরেটরি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত