বাড়ি থেকে পালিয়ে…গাড়ি চালকের সঙ্গে দ্বিতীয় বিয়ে BJP বিধায়িকা চন্দনা বাউরির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বাড়ি থেকে পালিয়ে স্বামী সন্তানকে ছেড়ে দ্বিতীয় বিয়ে! এই মুহুর্তে বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি এবং তাঁর দ্বিতীয় বিয়ে নিয়েই তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানোর পর থেকেই চর্চার শীর্ষে চন্দনা। ভোটে জিতেও ফেরেন তিনি।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় কোর্টের রায়ে না খুশ রাজ্য, উদ্যোগ সুপ্রিম কোর্টে যাওয়ার

দারিদ্র সীমা, স্বামী-সংসার, ঘরের অকূলান স্থান, জওয়ান দের জায়গা দিতে না পারার সব মিলিয়ে গত মাসখানেক ধরেই চর্চার শীর্ষে বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি। সেসবের মাঝেই আজকের ঘটনা সামনে আসতেই রীতিমত হইচই পড়েছে জেলা জুড়ে, উঠছে পরকীয়ার তত্ব। যদিও ঘরে ফিরে সব অস্বীকার করেছেন চন্দনা বাউরি।

স্থানীয় সূত্রের খবর লড়াই করে ভোটে জিতে চন্দনা স্বপ্ন দেখেছিলেন চারপাশকে সুন্দর করে গড়ে তোলার, তবে কিছুদিনের মধ্যেই পথ বদলায় স্বপ্নের। নিজের গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় সূত্রের মোতাবেক গতকাল রাতে স্বামী-সন্তানকে ফেলে প্রেমিক কৃষ্ণর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে সারেন তিনি।

বাড়ি থেকে পালিয়ে...গাড়ি চালকের সঙ্গে দ্বিতীয় বিয়ে BJP বিধায়িকা চন্দনা বাউরির!
বাড়ি থেকে পালিয়ে…গাড়ি চালকের সঙ্গে দ্বিতীয় বিয়ে BJP বিধায়িকা চন্দনা বাউরির!

তাঁদের মতে কোনভাবে এই ঘটনার খবর পৌঁছাত চন্দনার স্বামীর কাছে। তিনি তৎক্ষণাৎ যান বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানায়, অন্যদিকে জানা গিয়েছে গাড়ি চালক কৃষ্ণ কুন্ডুও বিবাহিত। খবর পেয়েই থানায় আসেন তাঁর স্ত্রী। তিনি চন্দনা এবং স্বামী কৃষ্ণর বিরুদ্ধে বেআইনি ভাবে বিয়ে করার জন্য অভিযোগ দায়ের করেন।

বাড়ি থেকে পালিয়ে...গাড়ি চালকের সঙ্গে দ্বিতীয় বিয়ে BJP বিধায়িকা চন্দনা বাউরির!
বাড়ি থেকে পালিয়ে…গাড়ি চালকের সঙ্গে দ্বিতীয় বিয়ে BJP বিধায়িকা চন্দনা বাউরির!

এর পরেই পুলিশ চন্দনা ও কৃষ্ণর খোঁজ শুরু করে। তাঁদের ডেকে পাঠায় থানায়। তাঁরা থানায় উপস্থিত হলে আজ সকালে চন্দনা নিজের স্বামীর সঙ্গে ফের ফিরে যান পুরানো ঘরে। তার পরেই ফেসবুকে লাইভ করে বিধায়িকা জানান তাঁর নামে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। নিজের ঘরের সমস্যা মেটাতে থানায় গিয়েছিলেন তিনি। ঘটনা সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন