সকল দেশবাসীকে টিকা দিতে কত খরচ হবে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকল দেশবাসীকে টিকা দিতে কত খরচ হবে জানেন?  কোভিড-১৯ মোকাবিলায় প্রতিষেধক আবিষ্কারে দিনরাত এক করেছে গবেষকরা। কিন্তু মহামারির টিকা আবিষ্কার হওয়ার পরও দেশের মানুষকে কি সুরক্ষিত করতে পারবে কেন্দ্র সরকার? সকল দেশবাসীর কাছে কি পৌঁছে দিতে পারবে সরকার? সেই পরিমাণ অর্থ সামর্থ্য কি আছে কেন্দ্রের? শনিবার কেন্দ্র সরকারকে নিয়ে এমনই সব প্রশ্ন তুলেছেন সিরাম ইন্সটিটিউট-এর ভারতীয় শাখার সিইও আদর পুনাওয়ালা। অক্সফোর্ডের টিকার ভারতে পরীক্ষামূলক প্রয়োগ করছে সিরাম ইনস্টিটিউট।

আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘে ভারতের ‘ভেটো’ ক্ষমতার অধিকার আদায়ে জোর সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

সিইও আদর পুনাওয়ালা টুইট করেন, তিনি লিখেছেন কেন্দ্র সরকারের কাছে ভ্যাকসিনের জন্য ৮০ হাজার কোটি টাকা কি আছে? কারণ, আগামী এক বছরের মধ্যে সকল দেশবাসীর জন্য টিকা কিনতে এবং তাদের কাছে পৌঁছে দিতে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। তিনি তার পরবর্তী টুইটে লেখেন, আমার এই প্রশ্ন করার কারণ, দেশ-বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা গুলিকে নির্দিষ্ট ভাবে জানাতে হবে যে, ভারতের জন্য কত টিকার দরকার?

এবং তা কি উপায় সরবরাহ করা হবে? এই সমস্ত বিষয়ে একটা সঠিক চিন্তা ভাবনা করতে হবে। তিনি জানান, গোটা ভারতবর্ষে ভ্যাক্সিনেশনের জন্য প্রায় ৮০ হাজার কোটি টাকা খরচ হবে। করোনা সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীর কাছে টিকা পৌঁছে দেওয়া নির্দিষ্ট গাইডলাইন করা হচ্ছে বলে জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকল দেশবাসীকে টিকা দিতে কত খরচ হবে জানেন? এই একই বার্তা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সেই বার্তা অনুযায়ী সরকারি গাইডলাইন কি এবং সকল দেশ বাসির কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অর্থ আছে কি না সেই নিয়ে প্রশ্ন তুললেন সিরাম ইন্সটিটিউট-এর ভারতীয় শাখার সিইও আদর পুনাওয়ালা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর